এক এদেরসন ছিটকে গেলেও দলে এসেছেন আরেকজন। প্রথমবার দলে ডাক পেয়েছেন আতালান্তার ২৪ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার এদেরসন। এছাড়াও দলে জায়গা করে নিয়েছেন ইউভেন্তুসের সেন্টার-ব্যাক গ্লেইসো ব্রেমের ও পোর্তোর ফরোয়ার্ড পেপে। দুজনই জাতীয় দলে খেলেছেন আগে। দিন দশেক আগে কোপা আমেরিকার জন্য ২৩ জনের দল ঘোষণা করেন দরিভাল। সেখানে উল্লেখযোগ্য ছিল সাড়া জাগানো তরুণ প্রতিভা এন্দ্রিকের সুযোগ পাওয়া এবং অভিজ্ঞ কাসেমিরো, গাব্রিয়েল জেসুস ও রিশার্লিসনের সুযোগ না পাওয়া।আগামী ২৪ জুন কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের কোপা আমেরিকা অভিযান। এই গ্রুপে ৯ বারের চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ প্যারাগুয়ে ও কলম্বিয়া। যুক্তরাষ্ট্রে এবারের কোপা আমেরিকা চলবে ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত। কোপা আমেরিকার আগে প্রস্তুতি হিসেবে ৮ জুন মেক্সিকো ও ১২ জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল।
কিউএনবি/অনিমা/২০ মে ২০২৪,/দুপুর ১:৫৬