শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

মোস্তাফিজের অভাব বোধ করেছে চেন্নাই

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : ১৮ রানের কম ব্যবধানেই হারলে প্লে-অফ নিশ্চিত হয়ে যেত চেন্নাই সুপার কিংসের। কিন্তু পারল না শেষ পর্যন্ত।রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এর চেয়ে বেশি ব্যবধানে হেরে আসর থেকেই ছিটকে গেল তারা। রানরেটের ব্যবধানে তাদের টপকে প্লে-অফ নিশ্চিত করে বেঙ্গালুরু।

এবারের আসরের চেন্নাইয়ের হয়েই মাঠ মাতান মোস্তাফিজুর রহমান। দারুণ ছন্দেও ছিলেন তিনি। কিন্তু বাঁহাতি এই পেসার দেশে ফিরে আসার পর বোলিংয়ে ভারসাম্য হারিয়েছে চেন্নাই। বেঙ্গালুরুর বিপক্ষে হারের পর তেমনটাই বললেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।

তিনি বলেন, ‘তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের না থাকাটা বড় পার্থক্য গড়ে দিয়েছে। টপ অর্ডারে কনওয়েকে না পাওয়া, ইনজুরির কারণে দুজন গুরুত্বপূর্ণ  বোলারকে হারানো… প্রথম ম্যাচ থেকে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে আমাদের। পাথিরানার ইনজুরি থেকে ফিরে আসা, আবার ইনজুরিতে পড়া, একইসঙ্গে ফিজের অভাবও বোধ করেছি আমরা। এতো ইনজুরি থাকলে দলে ভারসাম্য রাখা কঠিন। ‘

জাতীয় দলের ব্যস্ততার কারণে দেশে ফেরার আগে চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেন মোস্তাফিজ। প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরাও।

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৪,/দুপুর ১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit