বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত’ ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল: সেই যুবক আটক, পুলিশ প্রত্যাহার উপজেলা পর্যায়েও বিস্তৃত হবে সাইবার ইউনিটের কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর মন্ত্রীর হুঁশিয়ারি, এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন

মেসির ফেরার ম্যাচে মায়ামির নাটকীয় জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। পয়েন্ট হারানোর পর মেসির অভাবটাকেই কারণ হিসেবে দাঁড় করিয়েছিলেন ইন্টার মায়ামির কোচ তাতা মার্টিনো। তবে ডিসি ইউনাইটেডের সঙ্গে মেসিকে নিয়েও যেন একই হাল মায়ামির। অনেক চেষ্টাতেও গোল পাচ্ছিল না গোলাপি জার্সিধারীরা। অতিরিক্ত সময়ে গড়ানোর পর নাটকীয় মোড় আসে ম্যাচে। আর তাতে জয় নিয়ে মাঠ ছাড়েন মেসি-সুয়ারেজরা।

রোববার (১৯ মে) ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ডিসি ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। তাতা মার্টিনোর দলের হয়ে একমাত্র গোলটি করেছেন লিওনার্দো কাম্পানা।

মেসিকে পেয়ে আত্মবিশ্বাসী মায়ামি ম্যাচের শুরু থেকেই বলের দখলে আধিপত্য দেখিয়েছে। তবে আক্রমণে খুব একটা দাপট দেখাতে পারছিল না দলটি। অষ্টম মিনিটে প্রথমবার লক্ষ্যে আঘাত হাতে মায়ামি। লুইস সুয়ারেজের পাস থেকে গোলের সামনেই বল পেয়েছিলেন বেঞ্জামিন ক্রেমাসি। তবে তার দুর্বল শট সহজেই ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক।

মায়ামির দাপটের মধ্যে ভয়ে চুপসে যায়নি ডিসি ইউনাইটেড। রক্ষণ সামলে আক্রমণে ওঠার চেষ্টা করেছে তারাও। ১৯ মিনিটে প্রথমবার গোলে শট নেয় তারা। তবে পেনাল্টি বক্সের ওনেক বাইরে থেকে নেওয়া পেদ্রো সান্তোসের সেই শট সহজেই ফিরিয়ে দেন মায়ামির গোলরক্ষক। 

৪৩তম মিনিটে সবচেয়ে সহজতম সুযোগ মিস করেন বেঞ্জামিন ক্রামাসি। বাম প্রান্ত থেকে জর্দি আলবার ক্রস পেয়েছিলেন ফাঁকায়। কিন্তু গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি এই মিডফিল্ডার। ৭১তম মিনিটে দূর থেকে নেওয়া মেসির শট লাফিয়ে ফ্লিকের মাধ্যমে কোনোমতে রক্ষা করেন গোলরক্ষক অ্যালেক্স বোনো। ৮৬তম মিনিটে মুরিয়েলের শট বামে ঝাঁপিয়ে জালে পৌঁছাতে দেননি মায়ামি গোলরক্ষক ডার্ক ক্যালেন্ডার।

ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আসে প্রতিক্ষার সেই ক্ষণ। ঠিক মাঝ মাঠ থেকে বুসকেতসের বাড়ানো উঁচু পাস বাম পা দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের উচু শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লক্ষভেদ করেন কাম্পানা। লাফিয়ে ওঠারও সময় পাননি বোনো।

টানা ৫ জয়ের পর চোটের কারণে মেসির খেলতে না পারা ম্যাচে হোঁচট খেয়েছিল মায়ামি। আবার দলটি ফিরল জয়ের ধারায়। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ১৫ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তারা। এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট পিছিয়ে দুইয়ে সিনসিনাতি। ডিসি ইউনাইটেড ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আছে তালিকার ন’য়ে।

বাংলাদেশ সময় আগামী রোববার সকাল সাড়ে ৮টায় কানাডার দল স্বাগতিক ভ্যানকোভারের মুখোমুখি হবে জেরার্দো মার্তিনোর দল।

কিউএনবি/অনিমা/১৯ মে ২০২৪,/সকাল ১১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit