সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

‘মা’ ছোট্ট একটি শব্দ কিন্তু পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক এড. নাসির উদ্দিন খাঁন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৩৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মইনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট নাসির উদ্দিন খাঁন বলেছেন, মা হলেন পরিবারের মূল পরিচালক। সন্তান তার কাছ থেকেই প্রাথমিক শিক্ষা পেয়ে থাকে। প্রত্যেকেরই মায়ের প্রতি সম্মান,ভালোবাসা ও শ্রদ্ধা জানানো উচিত।যদিও ‘মা’ ছোট্ট একটি শব্দ তবে পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর অকৃত্রিম ভালোবাসা। তাইতো মমতাময়ী মায়ের সম্মানে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার ‘ বিশ্ব মা দিবস’ পালন করা হয়।তিনি শনিবার (১৮ মে) সকাল ১১টায় মইনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে মা দিবসে উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ভারতী দাসের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খালেদা বেগম।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী শিক্ষক ইলোরা আজিজ, সৈয়দা বেগম, ও কামরান আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির বিশিষ্ট শিক্ষানুরাগী সদস্য মাসুদ রানা, ৮ম শ্রেণী ছাত্রী আদ্রিতা দেব, প্রাক্তন ছাত্রী ডা: সালসাবিলা ওয়াসেফা, ডা: হামিদা বেগম, শ্রীদেবী রায় শ্রাবণী। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সাদাত হোসেন ও ইকবাল কামাল। উপস্থিত মা দের পক্ষে বক্তব্য রাখেন অঞ্জনা রানী দেব।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন ৮ম শ্রেণির ছাত্রী নুসরাত হামিদ নাফিসা ও গীতা পাঠ করেন ৮ম শ্রেণির ছাত্রী আদৃতা দেব।অনুষ্ঠানে সচেতন মায়েদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

কিউএনবি/অনিমা/১৯ মে ২০২৪,/সকাল ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit