সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৯৫ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৮ মে) দুপুরে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের আয়োজনে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল চত্ত্বরে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল আব্দুর রঊফ খলিফার সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত প্রশাসনিক কমান্ডর এম রকিবুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, আব্দুল জব্বার মাল, মো. সিরাজুল হক, আব্দুল হক, ¯িœগদেন্ধু বাউল, আব্দুল খালেক, আবুল কালাম, মো. লাল মিয়া, মো. নুরুল ইসলাম প্রমুখ।

ঈদ পরবর্তী সময়ে উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ একত্রিত হতে পেরে সকলেই তাদের অতীতের স্বৃতিচারন করে আনন্দ প্রকাশ করেন এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে নানা পরিকল্পনা গ্রহন করেন।

কিউএনবি/অনিমা/১৮মে ২০২৪,/বিকাল ৫:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit