সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

দুর্গাপুরে বজ্রপাতে শিক্ষার্থী আহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৯০ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে আহত হয়েছে ঝর্ণা আক্তার (১৫) নামের এক মাদরাসা শিক্ষার্থী। সে বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা মহিলা মাদরাসার শিক্ষার্থী। ঝর্না ওই এলাকার মৃত শহিদ মিয়ার মেয়ে।ঝর্না আক্তারের মা জানান, শনিবার (১৮ মে) সকাল ৮.০০ ঘটিকার সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। ওই সময় ঝর্না আম কুড়াতে বের হলে বজ্রপাতে গুরুতর আহত হয় এবং হাতের অনেক খানি পুড়ে যায়। তার শরীর প্রচন্ড ঠান্ডা হতে থাকলে আমরা দ্রুতই তাকে দুর্গাপুর সরকারি হাসপাতালে ভতি করি। এখন একটু ভালো।

এ নিয়ে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার তানজিরুল ইসলাম রায়হান বলেন, বজ্রপাতে ঝর্না আক্তারের হাত অনেক খানি পুড়ে গেছে। রোগি হাসপাতালে আনার সাথে সাথেই চিকিৎসা শুরু করেছি। এখন একটু ভালো। এ খবর শুনে রোগীর খোঁজখবর নিতে হাসপাতালে আসেন, উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান। ওই সময় তিনি আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: জেবুন্নেছা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৮মে ২০২৪,/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit