শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম

এবার স্কুলের লিফট বিকল হয়ে অচেতন ৪ শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : এবার গাজীপুরের একটি বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে লিফট বিকল হয়ে ছয় শিক্ষার্থী ২০/২২ মিনিট আটকা পড়েছিল। আটকা পড়ে লিফটের কেবিনে তিন শিক্ষার্থী এবং উদ্ধারের পর আরও এক শিক্ষার্থী অসুস্থ হয়ে জ্ঞান হারায়। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের দক্ষিণ ছায়াবীথি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

অসুস্থ ৮ম শ্রেণির এক ছাত্রী জানান, সে স্কুল ছুটির পর ৫ম তলা থেকে লিফটে নিচে নামে। টিফিন খেয়ে এক্সটা ক্লাসের জন্য আবার ১২টা ৪২ মিনিটের দিকে পাঁচ সহপাঠীসহ তারা স্কুলের ৫ম তলায় যাওয়ার জন্য ফের লিফটে ওঠে। দ্বিতীয় তলা এবং তৃতীয় তলার মাঝামাঝি যাওয়ার পর বিদ্যুৎ চলে গেলে লিফট আটকে যায়। এ সময় লিফটের ভেতরে অন্ধকার হয়ে যায়। পরে তারা চিৎকার শুরু করে। একপর্যায়ে তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং তিনজন লিফটের ফ্লোরে বসে পড়ে। স্কুল কর্তৃপক্ষ লিফট তৃতীয় তলায় নিয়ে তাদের উদ্ধার করে। তখন দুপুর ১টার বেশি বাজছিল। 

ওই শিক্ষার্থী আরও বলে, লিফট থেকে বের হওয়ার পর সে নিজেও জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাদের মাথায় পানি দিয়ে সুস্থ করা হয়।

সে বলে, আটকে থাকার সময় শ্বাস নিতে এমন কষ্ট হয়েছে যে আর কিছুক্ষণ থাকলে হয়তো মারা যেতাম।

জানা গেছে, ওই প্রতিষ্ঠানে কোনো লিফটম্যান নেই। লিফটটিও আকারে ছোট। জেনারেটরটি ম্যান্যুয়াল। তা ছাড়া বিদ্যুৎ চলে গেলে স্বয়ংক্রিয়ভাবে নিকটবর্তী তলায় থামার ডিভাইজ লিফটিতে বসানো নেই। 

প্রতিষ্ঠানের অধ্যক্ষকে সায়লা ফারজানা বলেন, লিফটে স্বয়ংক্রিয় ডিভাইজ নেই। তারা ২/৩ মিনিট আটকা ছিল। শিগগিরই লিফটি পরিবর্তন করা হবে।

স্কুলের প্রশাসনিক কর্মকর্তা বাবলু রহমান জানান, ছাত্রীরা লিফটে ওঠার ২/১ মিনিটের মধ্যেই বিদ্যুৎ চলে যায়। বিষয়টি দেখতে পেয়ে তিনি জেনারেটরম্যানকে জেনারেটর চালু করতে বলেন। কিন্তু জেনারেটরটি চালু হচ্ছিল না। তিনি নিজেও চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে ভয় না পেতে বলে দ্রুত উদ্ধারের আশ্বাস দেন। পরে চাবি দিয়ে পাঁচতলা থেকে লিফটের দরজা খুলতে খুলতে একপর্যায়ে তৃতীয় তলায় গিয়ে দেখতে পান লিফট দ্বিতীয় ও তৃতীয় তলার মঝখানে আটকে রয়েছে। এ সময় লিফট টেনে তৃতীয় তলায় নিয়ে আটকেপড়াদের উদ্ধার করা হয়।

তিনি স্বীকার করে, জেনারেটরটি ম্যান্যুয়াল এবং স্বয়ংক্রিয়ভাবে নিকটবর্তী তলায় থামার ডিভাইজ তাদের লিফটে নেই।

এর আগে রোববার বেলা ১১টার দিকে গাজীপুরে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের লিফটে আটকা পড়ে এক রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। তার নাম মমতাজ বেগম (৫৩)। তিনি কাপাসিয়া উপজেলার বারিগাঁও গ্রামের শারফুদ্দিনের স্ত্রী।

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৪,/বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit