বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

আখাউড়া স্থলবন্দরে আবারো ভোগান্তি যাত্রী চাপ বাড়লেই দুর্বল হয়ে যায় সার্ভার

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৮৪ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বৃহস্পতিবার আবারো সার্ভার ত্রুটি দেখা দেয়। সার্ভার দুর্বলতায় যাত্রীদের তথ্য এন্ট্রি দিতে দেরি হওয়ায় বন্দরের ইমিগ্রেশনে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। যে কারণে এ গরমে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। 

ইমিগ্রেশন সূত্র জানায়, বৃহস্পতিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়া-আসা করে ৭৪৬ জন যাত্রী। এর মধ্যে ৪৬০ জন ভারতে যায়। সকালে সার্ভার ত্রুটি দেখা দিলে একেকটা পাসপোর্টের তথ্য এন্ট্রি দিতে এক-দুই মিনিটের জায়গায় কখনো ১৫-২০ মিনিটও লেগে যায়। মূলত বেশি যাত্রী থাকলে একসঙ্গে এন্ট্রি দেওয়া শুরু করলে প্রায়ই সার্ভারে ত্রুটি দেখা দেয়। 

সূত্রটি আরো জানায়, ইমিগ্রেশনে মোট তিনটি কম্পিউটার ডেস্ক রয়েছে। এর মধ্যে দুটি ডেস্কে বহির্গমন এবং একটিতে আগমনী যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে যাত্রী চাপ বাড়ে। এন্ট্রি দিতে গেলে সহজে নিচ্ছিলো না। এ সময় ভারতগামী ও বাংলাদেশে প্রবেশ করা যাত্রীদেরকে অনেক সময় নিয়ে অপেক্ষা করতে হয়। 

শ্রীমঙ্গলের বাসিন্দা নিলিমা দাস জানান, চিকিৎসার জন্য ভারতে গিয়ে তিনি দেশে ফেরেন। সকাল থেকে দুই ঘন্টা যাবৎ বসে থেকেও ইমিগ্রেশন কাজ শেষ করতে পারছেন না। এমনিতেই অসুস্থ তার উপর গরমের কারণে আরো বেশি খারাপ লাগছে। ঢাকার বাসিন্দা মো. ইমরান জানান, বেলা সাড়ে ১২ টায় এসে দেখেন সার্ভারে ধীরগতি। যে কারণে ভারত যাওয়ার জন্য তাকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। তিনি আরো উন্নত কারিগরি পদ্ধতি ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল আলম জানান, বৃহস্পতিবার সকাল থেকেই যাত্রীদের বেশ চাপ ছিলো। যে কারণে এন্ট্রি দিতে গিয়ে সার্ভার ধীরগতির পরিলক্ষিত হয়। ট্যাকনিক্যাল টিম জানিয়েছে ধারণক্ষমতা কম হওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৪,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit