শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন ফখর জামান

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে বল টেম্পারিংয়ের অভিযোগে পাওয়া দুই ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন লাহোর কালান্দার্সের ওপেনার ফখর জামান। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পিএসএল টেকনিক্যাল কমিটির দেওয়া এই শাস্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন তিনি।

গত ২৯ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে করাচি কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালে একটি ঘটনার জেরে ফখরের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। ম্যাচের শেষ দিকে হারিস রউফের সঙ্গে আলোচনা করতে গিয়ে বল হাতে নেন ফখর এবং দুই হাতে চাপ দিতে দেখা যায় তাকে। বিষয়টি আম্পায়ারদের কাছে সন্দেহজনক মনে হলে লাহোরকে ৫ রান জরিমানা করা হয়।

পরবর্তীতে মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত ও ফয়সাল আফ্রিদি, টিভি আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার তারিক রশিদ আনুষ্ঠানিকভাবে বল টেম্পারিংয়ের অভিযোগ আনেন। তবে ফখর জামান অভিযোগ অস্বীকার করে পূর্ণাঙ্গ শুনানির আবেদন জানান।

ম্যাচ রেফারি রোশান মাহনামা শুনানি শেষে প্রমাণ ও খেলোয়াড়ের বক্তব্য পর্যালোচনা করে তাকে আচরণবিধির ২.১৪ ধারায় দোষী সাব্যস্ত করেন। এই ধারা বলের অবস্থা পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট, যা পিএসএলের খেলার শর্তাবলীর ৪১.৩ ধারা লঙ্ঘনের শামিল।

লেভেল ৩ অপরাধ হিসেবে সর্বোচ্চ দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ফখরকে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করায় বিষয়টি এখন নতুন করে আলোচনায় এসেছে।

এদিকে, লাহোর কালান্দার্সের পরবর্তী ম্যাচ ৩ এপ্রিল মুলতান সুলতান্সের বিপক্ষে গাদ্দাফি স্টেডিয়ামে এবং ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে করাচিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৬,/রাত ৯:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit