বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

গুজরাটের টানা দুই ম্যাচ পরিত্যক্ত বৃষ্টিতে, প্লে-অফে হায়দরাবাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : এই বৃষ্টিতেই কপাল পুড়েছিল গুজরাট টাইটান্সের। এর আগে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হলে শেষ চারের স্বপ্নটাও শেষ হয় তাদের। আইপিএলে এবারই প্রথম প্লে-অফের আগে বিদায় নিল গুজরাট। নিজেদের প্রথম দুই আসরেই ফাইনাল খেলেছে গুজরাট, এর মধ্যে ২০২২ আসরে হয়েছিল চ্যাম্পিয়ন। 

কলকাতার বিপক্ষে ম্যাচটির পর এবার সানরাইজার্সের হায়দরাবাদের বিপক্ষে গুজরাটের ম্যাচটিও ভেস্তে গেল বৃষ্টিতে। গুজরাটের জন্য অবশ্য এই ম্যাচটি ছিল কেবল নিয়মরক্ষার। তবে বৃষ্টির সুবাদের কপাল খুলেছে হায়দরাবাদের। ম্যাচ পরিত্যক্ত হওয়ার পয়েন্ট ভাগাভাগিতে আসরের তৃতীয় দল হিসেবে প্লে-অফের টিকিট পেয়েছে কামিন্স-হেডরা। 

আইপিএলের ১৭তম এই আসরে এর আগেই শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করেছে কলকাতা ও রাজস্থান। এতেই লড়াইটা এখন কেবল চতুর্থ স্থানের। যেই দৌড়েও আছে তিন দল, চেন্নাই, বেঙ্গালুরু ও লক্ষ্ণৌ। আজ মুম্বাইয়ের বিপক্ষে প্রথমপর্বে নিজেদের শেষ ম্যাচে নামবে লক্ষ্ণৌ এবং আগামীকাল বেঙ্গালুরুর মাঠে নামবে চেন্নাই। নেট রান রেট বিচারে আজকের ম্যাচে লক্ষ্ণৌয়ের সম্ভাবনা একবারেই কম। এতেই আগামীকালের চেন্নাই-বেঙ্গালুরুর ম্যাচের দিকে তাকিয়ে প্লে-অফের চতুর্থ ও শেষ দল। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৪,/দুপুর ১২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit