শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
আয়ারল্যান্ডে ২০০ বছরের পুরোনো দুর্গ কিনলেন জাকারবার্গ আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৯ ইরান অস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছে: প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না’ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় কবির প্রয়াণ দিবস উপলক্ষে কাব্য কুহুকের ‘আবৃত্তি সন্ধ্যা’ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ধামরাইয়ে নদীতে গলায় কলস ও চোখমুখ বাঁধা নারীর মরদেহ সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত

আখাউড়ায় প্রার্থীকে ভাইয়ের খুনী ও ভন্ড বললেন ইউপি চেয়ারম্যান

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১০৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মো. মনির হোসেনকে খুনী ও ভন্ড বলেছেন দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন। বুধবার রাতে উপজেলার ধরখারে আরেক চেয়ারম্যান প্রার্থী মো. মুরাদ হোসেনের সমর্থনে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচনী বিধি অনুযায়ি কোনো প্রার্থীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার কথা নিষেধ করা আছে। এর আগে মনির হোসেনের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়াম লীগের সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল। রিটানিং অফিসার এ জন্য তাকে শোকজও করেন। বক্তব্যে জালাল উদ্দিনকে বলতে শুনা যায়, ‘মনির হোসেন তার ছোট ভাই রাসেলকে লাথি মেরে হত্যা করেছে। তিনি একজন খুনী। এটা সবাই জানে। মনির হোসেন ভন্ড। ইউপি চেয়ারম্যান থাকাকালে আমি বলতাম কেন তিনি এ প্রতিশ্রুতি দেন। তখন তিনি বলতেন চেয়ারম্যান হলে অনেক কিছু বলতে হয়।’

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মো. মনির হোসেন বলেন, ‘ভোটের মাঠে আমার বর্তমান অবস্থান বুঝতে পেরে প্রতিদ্বন্ধী প্রার্থীর লোকজন যেটা মন চায় বলে বেড়াচ্ছে। বিভিন্ন সভা-সমাবেশ করে মনগড়া কথা বলছেন। তারা নির্বাচনী আচরণবিধিরও কোনো তোয়াক্কা করছেন না।’এ বিষয়ে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকরা তার কাছে জানতে চাইলে তিনি এড়িয়ে যান। এক পর্যায়ে উপজেলা পরিষদ এলাকা থেকে তিনি সটকে পড়েন।  

 

 

কিউএনবি/আয়শা/১৬ মে ২০২৪,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit