সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ

টানা ৩০ ম্যাচে অপরাজিত, আরও যে রেকর্ড গড়ল রিয়াল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : মৌসুম শেষে পিএসজি ছাড়ার ঘোষণা দিলেও পরবর্তী গন্তব্য নিয়ে কিছু বলেননি কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদও এ প্রসঙ্গে নীরব। তবে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস জানিয়ে দিয়েছেন, আগামী মৌসুমে রিয়ালের জার্সিতেই দেখা যাবে বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ডকে।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রস্তুতিটা দুর্দান্ত হচ্ছে দলের বড় দুই তারকার। আলাভেসের বিপক্ষে জোড়া গোল করেছেন ব্রাজিলীয় উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। আর এক গোল করার পাশাপাশি তিনটি গোল বানিয়ে দিয়েছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। বাকি দুই গোল ভালভার্দে ও আর্দা গুলেরের।

তবে গোল করার নয়, রিয়াল এদিন গড়েছে গোল না খাওয়ার রেকর্ড। নিজেদের ইতিহাসে লা লিগায় এক মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচে ক্লিনশিটের রেকর্ড। এবার লিগে এখন পর্যন্ত ৩৬ ম্যাচের ২০টিতেই কোনো গোল হজম করেনি রিয়াল।

৩৬ ম্যাচের মাত্র একটিতে হারা দলটি লিগে অপরাজিত টানা ৩০ ম্যাচে। চ্যাম্পিয়ন্স লিগ জেতার আগেই তাই রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলে দিলেন, ‘কোচ হিসাবে এটাই আমার সেরা মৌসুম।’

 

কিউএনবি/আয়শা/১৬ মে ২০২৪,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit