সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

দুর্গাপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১১৮ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় ইলাল খান (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত ইলাল খান শ্রীপুর গ্রামের মৃত আবুল হাসান খানের ছেলে। সে মানসিকভাবে অসুস্থ ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইলাল খান বিগত দুই বছর যাবত মানসিকভাবে অসুস্থ এবং ভিক্ষাবৃত্তি করে চলতো সে। ইলাল প্রতিবেশীদের বলতো, সে অক্ষম চলতে পারে না, বউ ছেলেদের খাওয়াতে পারে না, তাই এ জীবন রেখে লাভ কী। গত রাত ২ টায় ইলালকে এলাকায় ঘুরাঘুরি করতে দেখেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার ভোর ৫ টায় ইলালের নিথর দেহ বাড়ির পাশের একটি গাছে ঝুলছে দেখে তাঁর পরিবার। এ দৃশ্য দেখে পরিবারের লোকজনের ডাক চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ইলাল খানের লাশ উদ্ধার করে।

এ প্রসঙ্গে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু শরীফ বলেন, দীর্ঘদিন যাবত মানসিকভাবে অসুস্থতায় ভুগছিলেন তিনি। এ কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মে ২০২৪,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit