রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

হজ যাত্রী নিয়ে উড়াল দিতেই বিমানের ইঞ্জিনে আগুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার একটি হজযাত্রীবাহী বিমান উড়াল দেওয়ার পরই ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে সেটি দ্রুত অবতরণ করে। উড়োজাহাজটিতে ৪৫০ জন হজযাত্রী ও ১৮ জন কেবিনক্রু ছিল। তবে তাদের কেউ-ই হতাহত হননি। বুধবার এ ঘটনা ঘটে। খবর গালফ নিউজের

এক বিবৃতিতে গারুদার নির্বাহী পরিচালক ইরফান সেতিয়াপুত্রা এক বিবৃতিতে বলেন, বিমানটি টেক অফের পরপরই সেটির একটি ইঞ্জিনে আগুন লাগে। সম্ভবত ফ্লাইট শুরুর আগে সেটি ভালোভাবে পরীক্ষা করা হয়নি। আগুন দেখতে পাওয়া মাত্র পাইলট তাৎক্ষণিকভাবে বিমান অবতরণের সিদ্ধান্ত নেন।

ইরফান জানিয়েছেন, বিমানটি অবতরণের দুই ঘণ্টার মধ্যে যাত্রীদের জন্য নতুন আরেকটি বিমানের বন্দোবস্ত করেছে গারুদা। সেই সঙ্গে মেরামতের জন্য গ্রাউন্ডেড করা হয়েছে আগুন লাগা বিমানটিকে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মে ২০২৪,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit