রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

১৩৫ বছরের ইতিহাস বদলে দিতে পারবে ম্যানসিটি?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক শিরোপা জয়ের ইতিহাস আছে অনেকবার। ম্যানচেস্টার সিটি ছাড়াও অ্যাস্টন ভিলা, লিভারপুল, আর্সেনাল, হাডার্সফিল্ড টাউন এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হ্যাটট্রিক শিরোপা জয়ের ইতিহাস আছে। এমনকি, পাঁচ মৌসুমে চারবার লিগ শিরোপাও জিতেছে কিছু ক্লাব। তবে কোন দল এখন পর্যন্ত টানা চারবার লিগ শিরোপা জিততে পারেনি।

১৮৯০ দশকে অ্যাস্টন ভিলা পাঁচ মৌসুমের মধ্যে চারবার চ্যাম্পিয়ন হয়েছিল। ১৯২৩ থেকে ১৯২৬ সালে হাডার্সফিল্ড টাউন হ্যাটট্রিক শিরোপা জিতেছিল। তবে চারবার টানা জিততে পারেনি তারা। এছাড়াও আর্সেনাল (১৯৩৫–৩৬), লিভারপুল (১৯৮৪–৮৫) এবং ম্যানচেস্টার ইউনাইটেডের (২০০১–০২ এবং ২০০৯–১০) হ্যাটট্রিক শিরোপা জিতেছিল। তবে প্রিমিয়ার লিগের ইতিহাসে এবারই প্রথম এমন ঘটতে যাচ্ছে, যেখানে ম্যানচেস্টার সিটি টানা চতুর্থবার লিগ শিরোপা জিততে যাচ্ছে।

গেল ছয় মৌসুমে পাঁচবারই লিগ শিরোপা হাতে উঠেছে সিটির কাছে। ২০১৯-২০ মৌসুমে লিভারপুল শিরোপা জিততে না পারলে, আর চলতি মৌসুমে লিগ শিরোপা জিতলে সিটি টানা সাত মৌসুম লিগ শিরোপা জিতত। এদিকে এবার লিগ শিরোপা জিতলে সিটিজেনরা তাদের দশম লিগ শিরোপা জিতবে। প্রিমিয়ার লিগে দশবার বা তার অধিক লিগ শিরোপা জিততে পেরেছে মাত্র তিনটি দল। ম্যানচেস্টার ইউনাইটেড ২০ লিগ শিরোপা নিয়ে সবার উপরে রয়েছে। লিভারপুল জিতেছে ১৯ বার লিগ শিরোপা। আর আর্সেনালের হাতে উঠেছে ১৩টি লিগ শিরোপা। 

 

কিউএনবি/আয়শা/১৬ মে ২০২৪,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit