শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
আয়ারল্যান্ডে ২০০ বছরের পুরোনো দুর্গ কিনলেন জাকারবার্গ আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৯ ইরান অস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছে: প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না’ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় কবির প্রয়াণ দিবস উপলক্ষে কাব্য কুহুকের ‘আবৃত্তি সন্ধ্যা’ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ধামরাইয়ে নদীতে গলায় কলস ও চোখমুখ বাঁধা নারীর মরদেহ সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত

চলমান সহিংসতার কারণে দুর্ভিক্ষের মুখে সুদান : জাতিসংঘ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সুদান এখন দুঃর্ভিক্ষের মুখে এসে দাঁড়িয়েছে, সেখানে সেনা ও আধা সামরিক বাহিনীর লড়াইয়ের কারণে সংকট আরও বাড়বে বলে জানিয়ে জাতিসংঘ।

জাতিসংঘের প্রতিনিধি ক্লেমেন্টাইন কোয়েটা-সালামি বলেছেন, ‘সুদান এখন ভয়ংকর সহিংসতার আগ্নেয়গিরির মুখে পড়ে গেছে। লড়াই শেষ হওয়ার কোনো সংকেত নেই। আর এই লড়াইয়ে ভয়ংকর বাড়াবাড়ি হচ্ছে। ধর্ষণ, অত্যাচার ও জাতিগত সহিংসতার অভিযোগ উঠেছে। সহিংসতার জন্য ত্রাণ দেয়া যাচ্ছে না।’

তিনি জানিয়েছেন, ‘৪০ লাখ মানুষ দুঃর্ভিক্ষের মুখে পড়েছেন। তাদের কাছে ত্রাণ পাঠানো সম্ভব হচ্ছে না।’ ২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনা ও আধা সামরিক বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। তারপর থেকে ৯০ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন। প্রচুর মানুষ মারা গেছেন।

এই সংঘাত পুরো দেশেই ছড়িয়ে গেছে। তবে পশ্চিম দারফুরে ভয়ংকর লড়াই হচ্ছে। ক্লেমেন্টাইন জানিয়েছেন, ‘গত সপ্তাহে এল ফাশারে প্রবল সংঘর্ষ হয়েছে। প্রচুর মানুষ মারা গেছেন, অনেকে ঘরছাড়া হয়েছেন। সামনে বর্ষা আসছে। তখন যাতায়াতে আরো অসুবিধা হবে। আর কৃষকদের কাছে বীজ পৌঁছে দিতে না পারলে তারা চাষ করতে পারবেন না।’

তার মতে, ‘সুদানের মানুষের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। পোর্ট সুদান থেকে ট্রাকে করে ওষুধ ও ত্রাণসামগ্রী ৩ এপ্রিল পাঠানো হয়েছে, কিন্তু তা এখনো এল ফিশারে পৌঁছাতে পারেনি।’ সূত্র : ডয়চে ভেলে।

কিউএনবি/অনিমা/১৬ মে ২০২৪,/সকাল ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit