সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ালো দুর্গাপুর উপজেলা প্রশাসন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৯৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : রাজমিস্ত্রিরসহ দিন মজুরির নানা পেশার কাজ করে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও কলেজে পড়া নিয়ে চরম অনিশ্চয়তায় থাকা ফেরদৌস আহমেদ (১৪) এর পাশে দাঁড়িয়েছে দুর্গাপুর উপজেলা প্রশাসন। বুধবার (১৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান তাঁর কার্যালয়ে ফেরদৌসকে ডেকে এনে তাঁর হাতে পাঁচ হাজার টাকার চেক তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান বলেন, শিক্ষার্থী ফেরদৌসের পড়াশুনা নিয়ে দুশ্চিন্তার খবরটি জানতে পেরে আজ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর হাতে একটি অনুদানের চেক তুলে দেই। এরপরও পড়াশোনা চালাতে যা যা করনীয় আমাদের জানালে সহযোগিতা অব্যাহত থাকবে। তাছাড়াও সে যে কলেজে ভর্তি হবে সেখানেও যেনো তাকে সুযোগসুবিধা দেওয়া হয় আমরা বলে দেব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুল তালুকদার সহ প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ।

গতকাল ১৪ মে মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে ফেরদৌসকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর প্রতিবেদনটি নজরে এলে তার পড়াশোনা চালানোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

শিক্ষার্থী ফেরদৌস বলেন, আমার বাবা-মা আমাকে ছেড়ে চলে যাওয়ার পর দাদির কাছেই বড় হয়েছি। দাদির সহযোগিতায় পড়াশোনাও করছি। দাদি অসুস্থ হওয়ার পর থেকে আমি রাজমিস্ত্রির কাজ করেছি আর দোকানও চালিয়েছি। সবকিছুর সঙ্গে পড়াশোনাও করে গেছি। এসএসসি পাশ করলেও কলেজে পড়াশুনা নিয়ে দুশ্চিনায় ছিলাম। আজকে স্যারের এ সহযোগিতার কারনে আমি অনেক খুশি। এবার মন দিয়ে পড়াশুনা করে সামনে আরো ভালো ফলাফল করবো। শিক্ষার্থী ফেরদৌস ইউএনও এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৪,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit