শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

১৯০০ সালের পার্বত্য শাসনবিধি বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৪৪ Time View
আলমগীর মানিক,রাঙামাটি  : আদালতের মাধ্যমে ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলসহ রাজা-হেডম্যান-কার্বারি পদবি বিলোপ ও পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্ষন্ত রাঙামাটিতে শান্তিপুর্নভাবে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসচি পালিত হচ্ছে। 
ইউপিডিএফের সহযোগী সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)সহ চার সংগঠনের ডাকে বুধবার ভোর ৫ট থেকে  জেলায় অবরোধ সমর্থনকারীরা রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের সাপছড়ি,কতুকছড়ি,ঘিলাছড়ি, নানিয়ারচরসহ বিভিন্ন স্থানে টায়ার জ¦ালিয়ে ও গাছের গুড়ি ফেলিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই রুটে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেতবুনিয়া এলাকায়, বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘেইহাট-দীঘিনালা সড়কের অবরোধ সমর্থনকারীরা অবরোধ পালন করছে বলে জানা গেছে।  তবে রাঙামাটি শহরে অবরোধের প্রভাব পড়েনি। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।  অবরোধ চলাকালে কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি)  জেলা শাখার সভাপতি তুনময় চাকমা জানান, ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলসহ রাজা-হেডম্যান-কার্বারি পদবি বিলোপ ও পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে শান্তিপুর্ণভাবে সড়ক ও নৌপথ অবরোধ চলছে। তাদের নেতাকর্মীরা সড়কের বিভিন্ন স্থানে পিকেটিং করছে। অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) শাহেনেওয়াজ রাজু জানান, রাঙামাটিতে কয়েকটি এলাকায় অবরোধ সমর্থনকারীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তবে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। বেলা বাড়ার সাথে সাথে যানবাহন স্বাভাবিক হবে। অবরোধে কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৪,/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit