শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি 

রিয়ালে যাচ্ছেন এমবাপ্পে!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের এই অধিনায়কের পরবর্তী গন্তব্য কোথায় তা অবশ্য জানাননি। কিন্তু লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস জানিয়েছেন, খুব শিগগির রিয়ালে যোগ দিতে যাচ্ছেন এমবাপ্পে। পিএসজিতে দীর্ঘ ৮ মৌসুম কাটানোর পর এবার সেই ক্লাব ছাড়তে যাচ্ছেন এমবাপ্পে। মোনাকো ছেড়ে ২০১৮ সালে পিএসজিতে যোগ দিয়েছিলেন ২৫ বছর বয়সি এ তারকা। গত সপ্তাহে এক ভিডিওবার্তায় এমবাপ্পে নিজেই তার ক্লাব ছাড়ার কথা নিশ্চিত করেছেন।

এদিকে এমবাপ্পের পরবর্তী ক্লাব কোনটি হবে তা নিয়ে রয়েছে নানা গুঞ্জন। বেশ কয়েক বছর ধরেই তাকে দলে টানতে চাচ্ছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। অনেকের ধারণা, স্প্যানিশ ক্লাবটিতেই যোগ দেবেন ফ্রান্সের অধিনায়ক। এমনকি লা লিগার সভাপতি তো জানিয়েই দিয়েছেন, রিয়ালের সঙ্গে ৫ বছরের চুক্তি করছেন এমবাপ্পে।

আর্জেন্টিনা সফরকালে ওলে পত্রিকায় সাক্ষাৎকার দেওয়ার সময় তেবাস বলেন, ‘আগামী মৌসুম থেকে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের। সে পৃথিবীর সেরা খেলোয়াড়দের একজন। তারা পাঁচ বছরের চুক্তি করলে সে পাঁচ মৌসুম সুযোগ পাবে (চ্যাম্পিয়নস লিগ জয়ের)। তবে হ্যাঁ, রিয়ালে ভিনিসুস ও বেলিংহ্যামও রয়েছেন। মাদ্রিদ দারুণ একটা দল হতে যাচ্ছে।

তবে সেটা শিরোপা জেতার কোনো নিশ্চয়তা দেয় না।’চলতি মৌসুমেও লিগ ওয়ানের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এ নিয়ে পঞ্চমবারের পর লিগ ওয়ানের সেরা হলেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৪,/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit