বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

নবজাতক নিয়ে পরীক্ষায় অংশ নেওয়া সেই বৃষ্টির রেজাল্ট কি?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : কলমাকান্দা উপজেলায় তিন দিনের শিশুসন্তান নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সেই বৃষ্টি আক্তার (১৭) বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৪ পেয়ে পাশ করেছে। বৃষ্টি এসএসসি পরীক্ষায় কলমাকান্দা সরকারি কলেজ কেন্দ্রে তার তিনদিনের নবজাতককে বাইরে এক আত্মীয়র কাছে রেখে পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শুরুর প্রায় দুই ঘণ্টা পর সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 

পারিবারিক সূত্র জানায়, দেড় বছর আগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট এলাকার মো. শাহজাহান মিয়ার সঙ্গে কলমাকান্দার ঘোষপাড়া এলাকার মো. বজলুর রহমান মেয়ে বৃষ্টি আক্তারের বিয়ে হয়। এরপর বৃষ্টি অন্তঃসত্ত্বা হয়।  গত ১২ ফেব্রুয়ারি বিকালে প্রসব বেদনা উঠলে তাকে নেত্রকোনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সেখানেই তিনি ছেলেসন্তান জন্ম দেয়।  গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়।  

কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম মোহাম্মদ এমদাদুর রহমান বলেন, বৃষ্টি কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের একজন পরীক্ষার্থী ছিল। সে এ বছর জিপিএ-৪ পেয়ে পাশ করেছে।

কিউএনবি/অনিমা/১৪ মে ২০২৪,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit