শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

৩য় ধাপের নির্বাচনে রাঙামাটির তিন উপজেলার ২৬ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্ধ

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৮৪ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : ষষ্ঠ পর্যায়ের ৩য় ধাপের উপজেলা নির্বাচনে রাঙামাটির লংগদু, নানিয়ারচর ও বাঘাইছড়ি উপজেলার প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্ধ দিয়েছে নির্বাচন কমিশন কর্তৃপক্ষ। আগামী ২৯শে মে এই তিন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (১৩) রাঙামাটি জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বৈধ হয়ে টিকে যাওয়া, নানিয়ারচর, লংগদু ও বাঘাইছড়ির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতিক তুলে দেন রিটানিং অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, নানিয়ারচর উপজেলায় চেয়ারম্যান পদে জ্যোতিলাল চাকমা প্রাপ্ত প্রতিক (মোটর সাইকেল), প্রগতি চাকমা(কাপ পিরিচ), রূপম দেওয়ান (দোয়াত কলম), অমর জীবন চাকমা (আনারস) এই চারজন। ভাইস চেয়ারম্যান পদে বিনয় কৃষ্ণ খীসা (বই), সুজিত তালুকদার (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনিতা চাকমা(কলস) ও কোয়ালিটি চাকমা (প্রজাপতি)

লংগদু উপজেলায় চেয়ারম্যান প্রার্থী চারজন। তারমধ্যে বাবুল দাশ(আনারস) মীর সিরাজুল ইসলাম চৌধুরী (দোয়াত কলম) অ্যাডভোকেট আবছার আলী (মোটর সাইকেল) ও মো: আব্দুল বারেক সরকার (ঘোড়া) প্রতিক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান কল্যাণ প্রিয় চাকমা(চশমা), তোফায়েল আহাম্মদ (টিউবওয়েল) মো: রাকিব হোসেন (বই) প্রতিক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আনোয়ারা বেগম (ফুটবল) ও ফাতেমা জিন্নাহ (কলস) প্রতিক পেয়েছেন।

এদিকে, রাঙামাটির ঘটনাবহুল উপজেলা হিসেবে পরিচিত বাঘাইছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে দুই প্রতিদ্বন্ধিতা করবেন। তার মধ্যে অলিভ চাকমা (আনারস) ও সুদর্শন চাকমা ঘোড়া প্রতিক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে দীপ্তিমান চাকমা (তালা), নিখিল জীবন চাকমা-উড়োজাহাজ, আনোয়ার হোসেন (চশমা) মনসুর আলী (টিউবওয়েল) ও আব্দুল কাইয়ুম (বই) প্রতিক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা (ফুটবল) ও সুমিতা চাকমা(প্রজাপতি) প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন।

এদিকে প্রতিক বরাদ্ধের পর নির্বাচন নিয়ে বক্তব্য জানতে চাইলে লংগদু উপজেলার স্বতন্ত্র আনারস প্রতিকের প্রার্থী বাবুল দাশ জানান, এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুষ্ঠ রয়েছে। একটি অসাম্প্রদায়িক উপজেলা হিসেবে লংগদুকে গড়ে তুলে সড়ক যোগাযোগের মাধ্যমে পিছিয়ে পড়া উপজেলা থেকে উন্নয়নের মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

অপরদিকে রাঙামাটি বাঘাইছড়ির চেয়ারম্যান প্রার্থী অলিভ চাকমা তার চাহিত আনারস প্রতিক নিয়ে নির্বাচন অফিস থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের বলেন, আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। আঞ্চলিক দলের সন্ত্রাসীরা আমার নেতাকর্মীদেরকে নির্বাচনী প্রচার-প্রচারনা করতে দিচ্ছেনা। এমতাবস্থায় ২৯ তারিখের নির্বাচনে বাঘাইছড়ির ভোট কেন্দ্রগুলোতে র‌্যাব মোতায়েনসহ ম্যাজিষ্ট্রেট অফিসারদের সংখ্যা বাড়িয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী অলিভ চাকমা।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit