বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যুবক অপহরণ,৫ লাখ টাকা মুক্তিপনের অভিযোগে মামলা রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার ‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি? প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ হাতীবান্ধা সীমান্তে কৃষকদের ওপর বিএসএফের হামলা, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পলায়ন, পরে পতাকা বৈঠকে হস্তান্তর সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥

শেরপুর পৌর মেয়র খোকাসহ তিন জন সাময়িক বরখাস্থ

আবু জাহের,শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১২২ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ জানে আলম খোকাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পৌরসভার প্রশাসনিক ও দাপ্তরিক কাজের জন্য ১ নম্বর প্যানেল মেয়র নাজমুল আলমকে মেয়রের আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে।গতকাল রোববার স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, মেয়র মো. জানে আলমের বিরুদ্ধে পৌরসভার দোকান বরাদ্দের নামে অর্থ আত্মসাৎ, বিধিবহির্ভূতভাবে বাস টার্মিনালের ইজারা মওকুফ, অনিয়মতান্ত্রিকভাবে মাস্টাররোলে কর্মচারী নিয়োগ, জিপগাড়ি মেরামতের নামে অতিরিক্ত বিল পরিশোধ, ২২৮টি দোকান বরাদ্দ না দেওয়া, পৌরসভার বিভিন্ন ক্রয়ে দুর্নীতি ও অনিয়ম, পৌরসভার গৃহকর মূল্যায়নে দুর্নীতি, ইমারত ও ভূমির ওপর অতিরিক্ত কর আদায়সংক্রান্ত অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এ জন্য তাঁকে মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

পৌরসভা–সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, শেরপুর পৌরসভার সান্যালপাড়া এলাকার বাসিন্দা নাজমুল হক গত বছরের ১৬ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর একটি লিখিত অভিযোগ দেন। সেখানে তিনি পৌর মেয়রের বিরুদ্ধে ২১টি বিষয়ে অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। অভিযোগের তদন্তের জন্য রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। তদন্তে কিছু অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় ২৭ মার্চ মেয়রকে কারণ দর্শানোর চিঠি দিয়েছিল তদন্ত কমিটি। সাময়িক বরখাস্তের ঘটনায় জানে আলম খোকা বলেন, তাঁর বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে, তা সত্য নয়। তিনি এ ব্যাপারে আইনগতভাবে পদক্ষেপ নেবেন।

অপরদিকে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শেরপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ইমরোজ মুজিব ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আহমেদ জুয়েল কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।আজ সোমবার স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবদুর রহমান স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।শেরপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, আজ সোমবার প্রজ্ঞাপনের কপি ওয়েবসাইটে দেখে বরখাস্তের বিষয়টি নিশ্চিত হয়েছেন তাঁরা।বরখাস্ত হওয়ার পর প্রতিক্রিয়ায় ইমরোজ মুজিব বলেন, ৭ লাখ টাকা আত্মসাতের সঙ্গে তিনি জজিত নন। তিনি দাবি করেন, তাঁর স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ করেছে অন্য কেউ। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিতভাবে জবাব দেবেন তিনি।অন্যদিকে কাউন্সিলর ফিরোজ আহমেদ জুয়েল এর মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও কোন সংযোগ পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/১৩ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit