বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যুবক অপহরণ,৫ লাখ টাকা মুক্তিপনের অভিযোগে মামলা রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার ‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি? প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ হাতীবান্ধা সীমান্তে কৃষকদের ওপর বিএসএফের হামলা, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পলায়ন, পরে পতাকা বৈঠকে হস্তান্তর সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥

ডোমারে বোরো ধানের বাম্পার ফলন ও নমুনা শস্য কর্তন কাজের উদ্বোধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৬৩ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, মাঠ পরিদর্শন করে নমুনা শস্য কর্তন কাজের শুভ উদ্বোধন করেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এসএম আবু বক্কর সাইফুল ইসলাম।গতকাল রোববার সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত জেলা ও উপজেলার কর্মকর্তাগণ ডোমার সদর ইউনিয়ন, বড়রাউতা, চিলাই, পাগলা বাজার সহ বেশ কয়েটি মাঠে কৃষকের ধান, ভূট্টা, বীজতাল ও গাছের চারা রোপণের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, কৃষি সম্প্্রসারণ কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কনেশ^র রায়, রাব্বী আব্দুল্লাহ আবেদীন, কৃষক বিকাশ বর্ম্মা, সব্জি চাষী ওমর ফারুক প্রমূখ উপস্থিত ছিলেন। প্রাকৃতিক দুর্যোগ না থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ফসল ঘরে তুলবেন এমনটাই স্বপ্ন দেখছেন কৃষকেরা।

হাট-বাজারে ধানের দাম বেশি হওয়ায় গত বছরের চেয়ে চলতি মৌসুমে ভালো দাম পাবেন এমন আশায় বুক বেঁধেছেন তাঁরা। ডোমার সদর, বোড়াগাড়ী ও জোড়াবাড়ী ইউনিয়ন ঘুড়ে দেখাযায় আনন্দ ও উৎসব মূখর পরিবেশে কৃষকরা ধান কেটে ঘড়ে তুলছে। কৃষকের সাথে কৃষানীদের আনন্দ যেন কমতি নেই। স্ত্রী সন্তান পরিবার নিয়ে অনেক কৃষক মাঠে ধান কেটে ঘড়ে তুলতে ব্যস্ত সময় পার করছে। ফসলের খেতে শোভা পাচ্ছে সোনালী রঙের ধান। কৃষি অফিসের পরামর্শে চারা রোপন, সার, কিটনাশক ও নিয়মিত পরিচর্যার কারণে এবার উপজেলার প্রতিটি ইউনিয়নে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে এমনটাই জানিয়েছেন কৃষকেরা।

কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলায় ১৩হাজার ২শত ১০ হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ফলন ভালো হওয়ায় এ বছর ৬৭ হাজার ৪শত মেঃটনঃ ধান অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে তীব্র গরম ও তাপদাহ হওয়ায় কৃষকদের নিয়মিত সেচ দেয়ার পরামর্শ দিতে কর্মকর্তাগণ সার্বক্ষণিক মাঠে কাজ করেছে। হাইব্রিড জাতের ধান থেকে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ফলন অর্জিত হবে বলে তিনি আশা করেন।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় বোরো ধান খেতে পোকামাকড়ের আক্রমণ ও রোগবালাই কম হয়েছে।

কৃষি অফিসের তদারকীর কারণে আকার ভেদে ৪৯ শতাংশ জমিতে ৪০ থেকে ৪২ মণ ধান ঘরে তুলতে পারবো। ধান কাটা, মাড়ায়, পরিবহন সব বাদ দিয়ে ধান বিক্রী করে সংসারের খরচ মিটিয়ে দেনা পরিশোধ করতে পারবেন এমনটাই আশা করেন তারা। বড়রাউতা এলাকার এলাকার চাষী বিকাশ বর্ম্মা বলেন, কৃষি অফিসের পরামর্শে ১০ বিঘা জমিতে ব্রি-ধান- লাগাই এতে বিঘা প্রতি ১৭/১৮ হাজার টাকা খরচ হয়। ধান পেয়েছি ২৭/৩০ মন। বাম্পার ফলনের সঙ্গে ভালো দাম পেয়ে অনেক খুশি তিনি।

কিউএনবি/অনিমা/১৩ মে ২০২৪,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit