সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

চৌকীদেখীস্থ নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজের নতুন ক্যাম্পাস এর উদ্বোধন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১১৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত সরকার বলেছেন,শিক্ষার্থীদেরকে শিক্ষা অর্জনের মাধ্যমে মূল্যবোধ জাগ্রত করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে হলে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার হার শতভাগ নিশ্চিত করে দূর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করতে হবে।

তিনি আরো বলেন, নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ শিশির সরকার সুদক্ষ পরিচালনার মাধ্যমে নগরীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছেন। আমি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে দেখেছি একজন শিক্ষার্থীর সুপ্ত প্রতিভাকে বিকশিত করে কিভাবে স্বপ্ন বাস্তবায়ন করতে হয় তার সবগুলো পদক্ষেপ নিয়েই শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচালনা করছেন। আমি বিশ্বাস করি তারই ধারাবাহিকতায় আজকের উদ্বোধনী প্রতিষ্ঠানটি সিলেটের শিক্ষা মান উন্নয়ন ও শিক্ষা বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি রবিবার (১২ মে) সকালে সিলেট নগরীর চৌকীদেখীস্থ নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজের নতুন ক্যাম্পাস এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিশির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ড. এম. শহিদুল ইসলাম এডভোকেট, প্রাইভেট স্কুল এসাসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মো. মহিউদ্দিন, উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তফাদার, দিশারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য্য, সানরাইজ পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাহমিনা চৌধুরী, নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মো. আমির উদ্দিন পাবেল, সূর্য্যমুখী এতিম স্কুলের প্রধান শিক্ষক হাসান
তালুকদার সোহেল প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit