শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি 

কুমিল্লা বোর্ডের গড়ের চেয়ে ব্রাহ্মণবাড়িয়ার ফল ভালো

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৯১ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলায় এসএসসিতে পাসের হার ৮০ দশমিক ৪৪ শতাংশ, যা বোর্ডের ফলাফলের গড়ের চেয়ে ভালো। ব্রাহ্মণবাড়িয়া জেলা কুমিল্লা বোর্ডের আওতাধীন। প্রকাশিত ফলাফল অনুযায়ি কুমিল্লা বোর্ডে গড় পাসের হার হলো ৭৯ দশমিক ২৩ শতাংশ।ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এ বরাবরের মতো এবারও এগিয়ে রয়েছে জেলার প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। এছাড়া পৌর এলাকার দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার শতভাগ। সংশ্লিষ্ট সূত্র থেকে পাওয়া তথ্য মতে, এ বছর ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ২৫ হাজার ২২৯ শিক্ষার্থী। পাস করেছে ২০ হাজার ২৯৪ শিক্ষার্থী। পাসের হার ৮০ দশমিক ৪৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৭১৪ শিক্ষার্থী।
জেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল থেকে মোট ৩০ হাজার ৯০৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ২৪ হাজার ৯৭৩ জন পরীক্ষার্থী। পাসের হর ৮১ দশমিক ৪৫। এসএসি,দাখিল ও ভোকেশনাল মিলিয়ে জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৯৬১।এ বছর জেলা থেকে মাদরাসার এক হাজার ৩৬২ পরীক্ষার্থী এসএসসির দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছে ১ হাজার ১০৩ শিক্ষার্থী। পাসের হার ৮০ দশমিক ৯৮। জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের চার হাজার ৩১২ পরীক্ষার্থী এসএসসির ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছে তিন হাজার ৫৭৬ শিক্ষার্থী। পাসের হার ৮২ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২০১জন।  

বিভিন্ন বিদ্যালয় বিভিন্ন বিদ্যালয় সূত্রে জানা গেছে, জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে জেলার প্রাচীন বিদ্যাপিঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। এ বছর অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৩২১জন অংশ নিয়ে পাস করে ৩১৯জন পরীক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮০ জন শিক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক ৩৮ শতাংশ।জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল মাধ্যমিক বিদ্যালয় ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের পাসের হার শতভাগ। ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৬৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৭জন। বিয়াম ল্যাবরেটরি থেকে ৭অংশ পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছে।   উইজডম স্কুল এন্ড কলেজ থেকে ৭২জন অংশ নিয়ে পাস করেছে ৭১জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৩জন। পাসের হার ৯৮ দশমিক ৬১ শতাংশ। 

জেলার গভ. মডেল গার্লস হাই স্কুল থেকে এবছর এসএসসি পরীক্ষায় ২০১জন অংশ নিয়ে পাস করে ১৯৬জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৮২জন শিক্ষার্থী।পাসের হার ৯৭ দশমিক ৫১ শতাংশ। সদর উপজেলার চান্দুপুর তমিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় ১৬৮জন অংশ নিয়ে পাস করেছে ১৬৩জন। জিপিএ-৫ পেয়েছে ৯জন। পাসের হার ৯৭ দশমিক দুই শতাংশ।  জেলার সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় ৩৩২জন অংশ নিয়ে পাস করেছে ৩২১জন। জিপিএ-৫ পেয়েছে ৯৭জন। পাসের হার ৯৬ দশমিক ৬৯ শতাংশ। বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষায় ১৯৪ জন অংশ নিয়ে পাস করেছে ১৮৬জন। জিপিএ-৫ পেয়েছে ৬২জন। পাসের হার ৯৫ দশমিক ৯৯ শতাংশ।

কিউএনবি/অনিমা/১২ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit