রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

মা দিবসে পরীর আদুরে ভিডিওতে মায়া ছড়ালো নেটিজেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৮২ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা  পরীমণি দিন দিন সবাইকে অবাক করে দিচ্ছেন! যে ইমেজ তার তৈরী হয়েছিল তিনি হয়ত সচেতনভাবেই সেই ইমেজ মুছে নিয়ে এক নতুন পরীকে মেলে ধরতে চাইছেন সমাজে।

নিজের ঔরসজাত সন্তানের প্রতি মায়ের টান থাকাটা স্বাভাবিক। ফলে পুত্র পূণ্যকে নিয়ে পরীর যে মায়া, যে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে তা স্বাভাবিকভাবেই নিয়ে দর্শক। কিন্তু এবার একটি কন্যাকে দত্তক নিয়ে সবাইকে অবাক করেছেন এই নায়িকা। শুধু তাই নয়, হাসপাতালে পরিচয়হীন শিশুর কান্না দেখে পরী তার দেড় কোটি ফলোয়ারসমৃদ্ধ ফেসবুক পেজে লিখেছেন, ‘আল্লাহ! কেউ আমাকে বাচ্চাটাকে দিয়ে দেন। আমার ছেলে ঠিক এই ভাবেই আমাকে ডাকে!’

পরীমণি /  ছবি : ফেসবুক


পরীর এমন মমতাময়ী হৃদয় বার বার মন জয় করছে নেটিজেনদের। এবার মা দিবসে পরী বিশেষ ভিডিও প্রকাশ করে আরেক দফা মন জয় করলেন সবার। পুত্র পূণ্য আর সদ্য দত্তক নেওয়া কন্যা প্রিয়মের একসঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। 

পুত্রের পর কন্যা সন্তান পেয়ে যেন আনন্দে ভাসছেন নায়িকা। জানা গেছে, আজ (১২ মে) কন্যার জন্য বিশেষ এক আয়োজন করছেন তিনি। এমনটা গণমাধ্যমে নিজেই জানিয়েছেন পরী। জানালেন, দ্বিতীয় সন্তানের আকিকার আয়োজন করছি আজ।

মেয়ের ছবি এখনই প্রকাশ না করলেও তার জন্য কেনা জামা কাপড়ের ছবি শেয়ার করেছেন পরী


তিনি বলেন, এক অন্যরকম অনুভূতি। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! আজ প্রিয়মের আকিকা। মা হিসেবে যতটুকু সুন্দর আয়োজন করা যায়, সেভাবেই করব।’

পরীমণি তার কন্যার নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। এর আগে দত্তক নেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন।’
তিনি আরও বলেন, ‘জীবনে কোনো দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এলো। কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে। ওর ছবি এখন দিচ্ছি না। কেউ রাগ করবেন না! মা তো… আর কিছু দিন যাক।’

পরীমণি /  ছবি : ফেসবুক


এদিকে, পরীমণি ব্যস্ত রয়েছেন টালিউডের একটি ছবি নিয়েও। ‘ফেলু বক্সী’ নামের ছবিটিতে তার সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। এটি নির্মাণ করছেন দেবরাজ সিনহা। এছাড়া গতকাল পরীমণি বাংলাদেশ পরিচালক সমিতির পুরস্কার প্রদাণ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৪,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit