বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

আর্ন্তজাতিক নার্স দিবসে রাঙামাটিতে র‌্যালী-আলোচনা সভা; রোগীদের মিষ্টি বিতরণ

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৭৩ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : আধুনিক নার্সিং স্বাস্থ্য পরিচর্যার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন ও আন্তর্জাতিক নার্স দিবস পালনে রাঙামাটি শহরে র‌্যালী আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি-নার্সিং সেবায় ভিত্তি” এই প্রতিপাদ্যে রাঙামাটি জেনারেল হাসপাতালে সকল স্তরের নার্সিং কর্মকর্তাদের অংশগ্রহণে রোববার সকালে জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেনারেল হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেনারেল হাসপাতালের উপসেবা তত্বাবধায়ক দিপ্তী রানী চৌধুরীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটির সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা: এমএ হাই, রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা.শওকত আকবর খান।

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মিটু তালুকদার। দিবসটি উপলক্ষে র‌্যালী-আলোচনা সভা শেষে কেক কাটা হয় এবং রোগীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৪,/বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit