রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ বেতারের ভুমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১২৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি বাংলাদেশ বেতার সিলেটের আয়েজনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ বেতারের ভুমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) দুপুরে নগরীর জিন্দাবাজারের একটি অভিজাত হোটেলে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ বেতারের ভুমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাশ। স্বাগত বক্তব্য রাখেন উপ-আঞ্চলিক পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম। সেমিনারে বক্তরা বলেন, বাংলাদেশ বেতারের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ বেতারকে একটি ত্রি মাত্রিক মিডিয়ায় রুপান্তরের মাধ্যমে আরো গণমূখি গণমাধ্যমে রুপান্তরের উপরে সেমিনারে অভ্যাগতদের সুচিন্তিত মতামত প্রদান করা হয়। মূল প্রবন্ধে সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশের রুপ রেখার চারটি
স্তম্ভের উপরে সুনির্দিষ্ট আলোচনা করা হয়।

এতে বলা হয় স্মার্ট বাংলাদেশের দুটি স্তম্ভ স্মার্ট নাগরিক ও স্মার্ট সমাজ গঠনে বাংলাদেশ বেতার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম হিসেবে সরাসরি ভুমিকা পালন করতে পারে। প্রান্তিক জনগনের কন্ঠস্বর হিসেবে বাংলাদেশ বেতার স্মার্ট বাংলাদেশের বিষয়টি জনগনকে অবহিত করণসহ এক্ষেত্রে জন সম্পৃক্ততা তৈরি করতে পারে। বাংলাদেশের কৃষিউন্নয়ন এবং জনসংখ্যা নিয়ন্ত্রনের ক্ষেত্রে বেতারের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে উল্লেখ করে স¥র্ট বাংলাদেশ গঠনেও বেতারকে ভুমিকা পালন করার সুপারিশ করা হয়। তবে স্মার্ট বাংলাদেশ গঠনে বেতারকে ভুমিকা পালনের ক্ষেত্রে গবেষণা এবং অনুষ্ঠান পুণর্ বিন্যাসের উপরে জোর দিতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ইলিয়াস উদ্দীন বিশ্বস বলেন,সরকারের ভিশন ২০৪১ স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ক্ষেত্রে আমরা অনেক পথ এগিয়েছি। প্রত্যন্ত গ্রামের মানুষও এখন স্মার্ট ফোন ব্যবহার করছে, ইন্টারনেট সেবা পাচ্ছে। বাংলাদেশ বেতার এই সুযোগটি গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে বেতার অনুষ্ঠানকে আরো প্রযুক্তি নির্ভর হতে হবে যাতে সাধারন মানুষ স্মার্ট ফোন কিংবা ল্যাপটপের মাধ্যমে বেতার অনুষ্ঠান শুনতে পারে।

সভাপতির বক্তব্যে আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক বেতার অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে বিদ্যমান কিছু সীমাবদ্ধ তার কথা স্বীকার করে বলেন, বাংলাদেশ বেতার বর্তমানে মোবাইল এ্যাপস, ফেইসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলেও প্রচার করা হচ্ছে। স্মার্ট বাংলাদেশ গঠনের ক্ষেত্রে বাংলাদেশ বেতার তার প্রযুক্তি নির্ভরতা আরো বৃদ্ধি করবে।সেমিনারে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক আল আজাদ, লিয়াকত শাহ ফরিদী, আবু তালেব মুরাদ, চয়ন চৌধুরী,সুমন কুমার দাশ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক তপন কান্তি ঘোষ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত উপ পরিচালক ফারুক আহমেদ, বাংলাদেশ বেতার,সিলেটের উপ-আঞ্চলিক পরিচালক পবিত্র কুমার দাশ ও সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস, নাট্য নির্দেশক অরিন্দম দত্ত, বিশিষ্ট সঙ্গীত শিল্পী জামাল উদ্দিন হাসান বান্না, শামীম আহমেদ,বেতারের অনুষ্ঠান ঘোষক রোহেনা সুলতানা, জান্নাতুল নাজনীন আশা ও নন্দিতা দত্ত, বাংলাদেশ বেতারের কর্মকর্তারাসহ সুধীজনরা ।

 

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit