বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানালেন রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : রাজশাহী সফরে গিয়ে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। শনিবার (১১ মে) সকাল ১১টার দিকে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে তার আত্মার মাগফিরাত কামনা করেন সেখানে মোনাজাত করেন। এ সময় তার সাথে ছিলেন রাজশাহী সদর-২ (সদর) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

এছাড়া রাজশাহী মহানগর আওয়ামী লীগের স্থানীয় নেতারা এ সময় রেলমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। এখান থেকে রেলমন্ত্রী রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ তিনি অসুস্থ রেলকে সুস্থ করতে কাজ করে যাচ্ছেন।

রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, রেললাইন এক সময় ধুঁকে ধুঁকে চলেছে। বিভিন্ন জায়গায় রেলের লাইন খুলে বিক্রি করে দেওয়া হয়েছে। দক্ষ কর্মচারীদের গোল্ডেন হ্যান্ডশেকের নামে বিদায়ও করা হয়েছিল। কিন্তু সেই রেলকে পুনরুজ্জীবিত করা হয়েছে। এখন আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে রেলকে সুস্থ করার জন্য কাজ করছি। এজন্য সবাইকে পাশে চাই।

এ সময় চলতি মৌসুমেও ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চালু করা হবে জানান। আম পরিবহন বিষয়ে মন্ত্রী বলেন, আম পচনশীল ও সহজে নষ্ট হয় তাই এটি পরিবহন খুবই সেন্সিটিভ। রেল যে ভাড়ায় আম পরিবহন করছে তা খুবই কম। আম ট্রাকযোগে পাঠাতে ৩ থেকে ৪ টাকা কেজি পড়ে। তাই রেলপথে আম পরিবহন করলে তা অনেক বেশি সাশ্রয়ী হবে। হয়তো কিছু সমস্যা ও ত্রুটির থাকবেই। কিন্তু সেগুলো আমরা সমাধান করবো। আর শিগগিরই ডবল লাইনের কাজ শুরু করা হবে। সেজন্য প্রকল্প প্রণয়ন করা হচ্ছে বলেও জানান রেলমন্ত্রী।

আমবিষয়ক সেমিনারের অংশগ্রহণের জন্য ট্রেনযোগে গতকাল শুক্রবার (১০ মে) রাতে রেলমন্ত্রী রাজশাহী গিয়ে পৌঁছান। এরপর রাজশাহী সার্কিট হাউসে রাত্রী যাপন করেন। রাতে সেখানে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বাদসাসহ মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আজ রেলমন্ত্রী সেই সেমিনারে অংশগ্রহণ করেন। এরপর সরকারি কর্মসূচিতে যোগদানের জন্য বিকেলে রেলমন্ত্রী রাজশাহী থেকে রাজবাড়ীর উদ্দেশে রওনা হন।

 

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit