সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অবসরের ঘোষণা দিলেন জেমস অ্যান্ডারসন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : ইংলিশ ক্রিকেটার জেমস অ্যান্ডারসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। চলতি গ্রীষ্মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই বিদায় নেবেন তিনি। এক ইন্সটাগ্রাম বার্তায় তিনি বলেছেন, চলতি গ্রীষ্মে লর্ডসের প্রথম টেস্টই হবে তার ক্যারিয়ারের শেষ টেস্ট।

২০ বছর আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে খেলার কথাও উল্লেখ করেছেন তিনি। বলেছেন, শৈশব থেকেই তিনি ক্রিকেট খেলতে ভালোবাসতেন। অ্যান্ডারসনের মতে ক্রিকেটকে বিদায় জানানোর এখনই তার উপযুক্ত সময়। নতুন দিনের চ্যালেঞ্জ গ্রহণের প্রস্তুতির কথা জানিয়ে এই ক্রিকেটার বলেছেন, এবার তিনি গলফে আরো বেশি সময় দিতে পারবেন।

৪১ বছর বয়সী এই পেসার টেস্টে ৭০০ উইকেট নিয়েছেন। ইতিহাসের তৃতীয় বোলার ও প্রথম পেসার হিসেবে টেস্টে ৭০০ উইকেট নেন অ্যান্ডারসন। টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় অ্যান্ডারসনের ওপরে এখনো আছেন আরও দুজন। ৮০০ উইকেট নিয়ে সবার ওপর আছেন লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। ৭০৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ান গ্রেট শেন ওয়ার্ন।

 

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit