শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

এবারের হজে উড়ন্ত ট্যাক্সি চালাবে সৌদি আরব

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পরিবহণ ও রসদ সরবরাহ মন্ত্রী সালেহ আল-জাসার জানিয়েছেন, এই বছরের হজ মৌসুমে উড়ন্ত ট্যাক্সি এবং ড্রোন পরীক্ষামূলক ব্যবহার করা হবে। শুক্রবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য জানায়।

সৌদি আরবের পরিবহণ ও সরবরাহ মন্ত্রণালয়ের জন্য এই নতুন প্রযুক্তিগুলোর সঙ্গে পরিচিত হওয়া থেকে শুরু করে এগুলোর ব্যবহার করার সবচেয়ে ভালো উপায়টি খুঁজে দেখা গুরুত্বপূর্ণ বলে জানান আল-জাসার। 

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি হলো হজ। প্রতিবছর মাত্র একবারই মক্কার পবিত্র কাবা শরিফে হজ হয়। এ বছর হজ হতে পারে ১৪ জুন। তবে হজের চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে জিলক্বদ মাসের চাঁদ ওঠার মাধ্যমে।

আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক মুসলিম নারী ও পুরুষের জন্য জীবনে অন্তত একবার হলেও হজ করা ফরজ বা অত্যাবশ্যকীয়।

 

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৪,/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit