মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ রোববার

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামীকাল রবিবার (১২ মে)। এ দিন বেলা ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি এবং অনলাইনে একযোগে পরীক্ষার ফল জানা যাবে। এ ছাড়া পরীক্ষার ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

এর আগে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ শিক্ষাসংশ্লিষ্টরা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা রোল ও রেজিষ্ট্রেশন নম্বরের মাধ্যমে মার্কশিট ডাউনলোড করতে পারবে।

এসএমএসের মাধ্যমেও ফল জানার ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC টাইপ করে ইংরেজিতে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর দিয়ে রোল এবং পরীক্ষার সাল টাইপ করতে হবে। তারপর 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়। সাধারণ বোর্ডে লিখিত পরীক্ষা শেষ হয় ১২ মার্চ। আর ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২০ মার্চ। মাদরাসা ও কারিগরি বোর্ডের ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২১ মার্চ।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন। এর মধ্যে ৭ লাখ ৫৫ হাজার ৭২৩ জন ছাত্র এবং ৮ লাখ ৫১ হাজার ১৫৬ জন ছাত্রী। কেন্দ্র সংখ্যা ২ হাজার ২৭৩ এবং শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ হাজার ৭৯১টি। দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২ লাখ ৯০ হাজার ৯৪০ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৪২ হাজার ৩১৪ জন এবং ছাত্রী সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৬২৬। কারিগরি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৯৪ হাজার ৮৪১ জন এবং ছাত্রী সংখ্যা ৩১ হাজার ৫৩২ জন।

কিউএনবি/অনিমা/১১ মে ২০২৪,/সকাল ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit