বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

ঘরে ঢুকে বিমানবাহিনীর কর্মকর্তাকে গুলি করে মারল যুক্তরাষ্ট্রের পুলিশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সিনিয়র কর্মকর্তাকে তার নিজের অ্যাপার্টমেন্টে ঢুকে পুলিশ গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় বিচারের দাবিতে ক্রমবর্ধমান চাপের মধ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পুলিশ ডেপুটি শেরিফের বডি ক্যামেরার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। 

ভিডিওতে আরও দেখা যায়, ফোর্টসন একটি বন্দুক ধরে ছিলেন। এ কারণে পুলিশ দাবি করছে, তারা আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছিল। পরে ফোর্টসনকে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। 

নিহতের পরিবারের একজন প্রত্যক্ষদর্শী স্বজনের বরাত দিয়ে রজারের আইনজীবী বলেন, পুলিশ ভুল করে তার ঘরে প্রবেশ করে। তবে পুলিশের ডেপুটি ওই কর্মকর্তা এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ঘরে প্রবেশ করার পরই তিনি ফোর্টসনকে সশস্ত্র অবস্থায় দেখতে পান। 

গত ৩ মে বিমানবাহিনীর ওই কর্মকর্তাকে তার ঘরের মধ্যে গুলি করা হয়। ঘটনাস্থলটি ছিল ফ্লোরিডা থেকে ৮ কিলোমিটার দূরে। 

পুলিশের যে কর্মকর্তা তাকে গুলি করেছে তার নাম প্রকাশ করা হয়নি। এ ঘটনার পর তাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। 

ওকালোসার কাউন্টির আইনপ্রয়োগকারী প্রধান এরিক এডেন বলেন, পুলিশের গুলির ঘটনায় ফ্লোরিডার আইন প্রয়োগকারী সংস্থা স্টেট অ্যাটর্নি অফিস তদন্ত করবে। তিনি বলেন, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার মাধ্যমে এ ঘটনার তদন্ত করা হবে এবং নির্দিষ্ট সময়ের প্রয়োজন হবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৪,/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit