শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

খাগড়াছড়িতে পুলিশের ১৬তম ব্যাচের “দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ক্রেস্ট  সনদপত্র বিতরণ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৫৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক খাগড়াছড়িতে ১৬তম ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচির  অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত মোট ৩৫ জন প্রশিক্ষণার্থী ১৬তম ব্যাচের এক সপ্তাহ মেয়াদী “দক্ষতা উন্নয়ন কোর্স” এ অংশগ্রহন করেন এবং সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করায় প্রশিক্ষণার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৯মে)   দুপুরের দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিলশেডে সপ্তাহব্যাপী বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির ১৬তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)। পরে প্রশিক্ষণে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী পুলিশ সদস্যদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)।
প্রশিক্ষনে উত্তীর্ণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্য খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)  বলেন, এই কোর্স আমাদের প্রতিটা পুলিশ সদস্যকে আরো বেশি চৌকস ও কর্মদক্ষতা সম্পন্ন সদস্য হিসাবে গড়ে তুলবে। পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বছরব্যাপী পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি কার্যক্রম অব্যাহত থাকবে। সঠিক প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও সামর্থ্য বিকাশ ঘটে। আধুনিক ও উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে এই প্রশিক্ষণ মাইলফলক হিসেবে সংযোজিত হবে।
তিনি আরো বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এর নির্দেশনা মোতাবেক কোর্সটি সম্পন্ন করতে এবং পরিশেষে আজ ১৬তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণের মধ্যদিয়ে শেষ করতে যাচ্ছি।আমরা আশার করি এই কোর্স থেকে আপনারা যেটা শিখতে পেরেছেন তা আপনাদের কর্মজীবনে কাজে দিবে। তিনি কোর্সে অংশগ্রহণকারী প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানান।
উপস্থিত প্রশিক্ষণার্থীরা উক্ত কোস সম্পর্কে তাদের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, এই কোর্সটি অত্যন্ত সময় উপযোগী। এই এক সপ্তাহ ব্যাপী কোর্স থেকে আমরা কর্মজীবন ও ব্যক্তিগত সুরক্ষার কথা জানতে পেরেছি। এসময়  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)  মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)  মো. জসীম উদ্দিন পিপিএম, সহকারী পুলিশ সুপার  সৈয়দ মুমিদ রায়হান সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৪,/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit