বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ইনশাআল্লাহ সামনে আইপিএল খেলব’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে বলা হয় কোটিপতি লিগ। টি-টোয়েন্টির এই টুর্নামের্ন্টে অংশ নেওয়া অনেক তারকা ক্রিকেটারের স্বপ্ন। অথচ আইপিএলে খেলার সুযোগ পেয়েও জাতীয় দলের খেলা থাকায় যেতে পারেননি তাসকিন আহমেদ। শুধু তাসকিনই নন, আইপিএলের চলতি আসরে সুযোগ পেয়েও যাননি তারকা পেসার শরিফুল ইসলাম। 

এবারের আইপিএলে খেলেছেন পেস বোলার মোস্তাফিজুর রহমান। তিনি ২০১৬ সাল থেকে ধারাবাহিক খেলে যাচ্ছেন। জিম্বাবুয়ে সিরিজের কারণে আইপিএলের মাঝপথেই দেশে ফিরেন মোস্তাফিজ। আজ সংবাদ সম্মেলনে ২৯ বছর বয়সী তারকা পেসার তাসকিন বলেন, ‘যে জিনিসটা চলে গেছে, সেটা তো আর নিয়ন্ত্রণে নেই। ইনশাআল্লাহ সামনে (আইপিএল) খেলব, যখন ফাঁকা সময় পাব। শুধু আইপিএল নয়, এখন তো আরও অনেক লিগ আছে।’

তাসকিন বলেছেন, ‘আইপিএলে মোস্তাফিজ অনেক ভালো করেছে। মোস্তাফিজকে আইপিএলের মাঝপথে আনার কারণ হচ্ছে দলের পরিকল্পনা ও কালচারের ক্ষেত্রে অবগত থেকে যেন (বিশ্বকাপে) যেতে পারে। কয়েকটা দিন বিশ্রামের ব্যবস্থাও করা হয়েছে। কারণ ও আমাদের মূল বোলারদের একজন।’

আইপিএলের চলতি আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে টানা ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। তার প্রশংসা করে তাসকিন বলেন, ‘অবশ্যই ওর ভালো আইপিএল গেছে এবং সেখান থেকে অনেক অভিজ্ঞতা নিয়েছে। আর আমরা যদি সবাই ফিট থাকি, ভালো ছন্দে থাকি তাহলে বোলিং থেকে ভালো কিছুই হবে।’

 

 

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit