বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

মাটিরাঙ্গা জোনের উদ্যােগে অসহায় মানুষের মাঝে  বিশেষ মানবিক সহায়তা প্রদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৫৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে অসহায় দরিদ্র, মানুষের চিকিৎসা সেবা অসহায় বৃদ্ধ মহিলাকে ঘর নির্মাণের জন্য ডেউটিন বিশেষ মানবিক সহায়তা প্রদান করেন মাটিরাঙ্গা সেনা জোন।

বৃহস্পতিবার (৯ মে)  সকাল ১১টার দিকে   মাটিরাঙ্গা জোনের উদ্যােগে  বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে মাটিরাঙ্গা জোনের আওতাধীন শিশকবাড়ি আর্মি ক্যাম্প এলাকায় একজন অসহায় দরিদ্র ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য নগদ ১০,০০০.০০ টাকা অনুদান এবং পরশুরাঘাট আর্মি ক্যাম্প এলাকায় অসহায় বৃদ্ধ মহিলাকে ঘর নির্মাণের জন্য ০২ বান ডেউটিন প্রদান করা হয়।

এছাড়াও, মাটিরাঙ্গা জোন কর্তৃক মাটিরাঙ্গা থিয়েটারকে ১,৮০,০০০.০০ টাকার বাদ্যযন্ত্র প্রদান করা হয়, ত্রিপুরা ধর্মীয় মন্দিরের সংস্কার বাবদ নগদ ১০,০০০,০০ টাকা আর্থিক অনুদানসহ মোহাম্মদপুর বড়ঝলা এলাকায় তিন হাজার লোকের যাতায়াতের পথ সুগম করার জন্য একটি কাঠের অস্থায়ী ব্রীজ মাটিরাঙ্গা জোনে তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে, যেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এছাড়াও, এলাকার উন্নয়নের জন্য মাটিরাঙ্গা জোন কর্তৃক পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ সেন্টারে সার্টিফিকেট ও পুরষ্কার প্রদান করা হয়। মানবিক সহায়তা প্রদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার  লেঃ কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসি, মাটিরাঙ্গা জোনের জোন উপ-অধিনায়ক  মেজর মোঃ মুরাদ হোসাইন, পিএসসি উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারনের মাঝে মাটিরাঙ্গা জোন কর্তৃক এরকম মানবেতর কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলে। উক্ত মানবিক সহায়তা প্রদান কর্মসূচী শেষে মাটিরাঙ্গা  জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসি,  উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন আমাদের এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে।

যা সত্যিই প্রশংসার দাবিদার। আপনারা এই সু-সম্পর্ক বজায় রাখবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। সর্বোপরি আমি বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। তেমনিভাবে মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে সুদূর ভবিষতেও এই ধারা অব্যহত রাখবে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit