বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি

যশস্বীকে নিয়ে যা বললেন লারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : ব্রায়ান লারা। ক্রিকেট জগতের জীবন্ত কিংবদন্তি। ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেট কিংয়ের যশস্বী জয়সওয়ালের খেলা দেখেই মনে পড়ে কুড়ি বছর আগের সেই কীর্তির কথা। যে কীর্তি আজও কেউ ভাঙতে পারেননি। এখনো ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে তাজা ব্রায়ান লারার ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৪০০ রানের ইনিংস। ক্যারিবিয়ান কিংবদন্তি জানালেন তার এ রেকর্ড ভাঙতে পারেন ২২ বছরের যশস্বী জয়সওয়াল!

সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইকে লারা বলেন, “আমার নজিরের কাছাকাছি একমাত্র যাওয়ার সুযোগ পাবে যশস্বী। ওর সেই দক্ষতা রয়েছে। মাত্র ৯ টেস্ট খেলেই দুটি দ্বিশতক রান করেছে সে।” তিনি আরও বলেন, “প্রথম দিন থেকেই ওর ব্যবহার ও শেখার আগ্রহ আমাকে মুগ্ধ করেছিল। গত বছর ওর সঙ্গে দেখা হওয়ার পরেই এক অবিচ্ছেদ্য বন্ধনে জড়িয়ে পড়ি।”

লারা সেই সময় সানরাইজ়ার্স হায়দরাবাদ দলের প্রধান কোচ ছিলেন। “রাজস্থান রয়্যালসের সঙ্গে ম্যাচের পরে মধ্যরাতে আমার স্বদেশীয় এক বন্ধুর সঙ্গে রাজস্থান দলের হোটেলে ফিরছিলাম। যশস্বী সেই সময় আমার সঙ্গে দেখা করে নানা পরামর্শ নেয়। ভোর ৪টা বেজে গিয়েছিল। ওর মুখে বিন্দুমাত্র ক্লান্তির ছাপ দেখিনি,” বলেন লারা। তিনি বলেন, “ওর শেখার আগ্রহ আমাকে খুব খুশি করেছিল। আমাদের কথাবার্তা চলছিল, মূলত কীভাবে যশস্বী আরও ধারালো হয়ে উঠতে পারে, সেই বিষয়ে।”

নিজে বাঁহাতি হওয়ার কারণে অন্য বাঁহাতি ব্যাটসম্যানদের লারা একটু ভিন্ন চোখেই দেখেন। সেই প্রসঙ্গ উঠতেই আরেক বাঁহাতি অভিষেক শর্মার নাম এলো। লারা বলেন, “হায়দরাবাদে ব্যাটিং কোচ হিসেবে আসার পর অভিষেকের সঙ্গে আলাপ হয়। ওর ব্যবহারও মুগ্ধ করেছিল। ও সবসময় আমার থেকে শিখতে চাইত।” তিনি বলেন, “আমি চাই ওরা দুজন ভবিষ্যতে ভারতের সম্পদ হয়ে উঠুক। দুজনের জন্যই আমার অনেক শুভ কামনা রইল।”
 

 

কিউএনবি/অনিমা/০৯ মে ২০২৪,/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit