বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

জয়পুরহাটে তিন উপজেলায় আওয়ামীলীগ নেতা বিজয়ী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১০৮ Time View
মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন আক্কেলপুরে মোকছেদ আলী মন্ডল, কালাইয়ে মিনফুজুর রহমান মিলন, ও ক্ষেতলালে দুলাল মিয়া সরদার।বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে ১০৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত  ভোটগ্রহণ সম্পন্ন করা হয়। গনোনা শেষে রাত ১১টায় জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ফজলুল করিম বেসরকারী ভাবে এই ফলাফল ঘোষনা করেন।

আক্কেলপুর উপজেলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোকসেদ আলী মন্ডল মোটরসাইকেল মার্কায় ১৯৫৩৯ ভোট  পেয়ে বেসরকারিভাবে  নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরদার নুরুন্নবী আরিফ আনারস মার্কায় পেয়েছেন ৩১৮৮ ভোট। কালাই উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি  মিনফুজুর রহমান মিলন মোটরসাইকেল মার্কায় ৪২৪৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আনারস মার্কার তৌফিকুল  ইসলাম তালুকদার বেলাল পেয়েছেন ৩০৯৪৩ ভোট। ক্ষেতলাল উপজেলায় ক্ষেতলাল পৌর আওয়ামী লীগের  সভাপতি  দুলাল মিয়া সরদার দোয়াত কলম মার্কায় ৩০৪০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা তাইফুল  ইসলাম তালুকদার মার্কায় পেয়েছেন ২২৯০০ ভোট।

কিউএনবি/অনিমা/০৯ মে ২০২৪,/দুপুর ১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit