বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার

লালমনিরহাটে দুদকের দুর্নীতি প্রতিরোধ ও জনসচেতনতা বিষয়ক র‍্যালি

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট,প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৭৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ ও জনসচেতনতা বিষয়ক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।দুর্নীতি শুধু সরকারি অফিস গুলোতেই সীমাবদ্ধ নেই। সমাজের প্রতিটি স্তরেই দুর্নীতি বাসা বেঁধে আছে কেবল অভাবের তাড়নায় মানুষ দুর্নীতি  করে-এটি সত্য নয়।,বিত্তশালী কর্মকর্তা বা ব্যক্তি তাদের আরো অর্থ সম্পদবৃদ্ধির লিপ্সায় দুর্নীতি করে থাকে।,সর্বোপরি মানুষের মধ্যে নীতি-নৈতিকতার ঘাটতি হলেই তারা দুর্নীতি করে।

বৃহস্পতিবার (৯মে) জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় জেলার প্রাণকেন্দ্র মিশনমোড় থেকে একটি র‍্যালি বাহির হয়।দুর্নীতি দমন কমিশন কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত র‍্যালিতে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, দুর্নীতি দমন কমিশনের কুড়িগ্রাম সমন্বিত জেলার উপ পরিচালক সিরাজুল হক, সহকারী পরিচালক খালিদ মাহমুদ, উপ সহকারী পরিচালক মনিরুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ,  সাংবাদিক , বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারন জনগন অংশগ্রহন করেন।

 

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ সাংবাদিকদের বলেন,পৃথিবীর সব দেশেই কম-বেশি দুর্নীতি রয়েছে,লোভ ও অতিরিক্ত ভোগের আকাঙ্ক্ষা থেকেই দুর্নীতির উৎপত্তি হয়ে থাকে।ব্যক্তিগত লাভের জন্য সরকারি দায়িত্ব পালনের বিধিবিধান ও কর্তব্য থেকে বিচ্যুত হয়ে কাউকে কোনো সুবিধা দেয়ার নামই দুর্নীতি।

 

দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সমাজের প্রতিটি স্তরে শুদ্ধতা, নৈতিকতা, সত্যবাদিতা এবং  সততা প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই এই  দুর্নীতি প্রতিরোধ ও জনসচেতনতা বিষয়ক র‍্যালির মূল উদ্দেশ্য।

কিউএনবি/অনিমা/০৯ মে ২০২৪,/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit