শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
আলাস্কার কাছে বিধ্বস্ত উড়োজাহাজটি ঘন কুয়াশার মধ্যে দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করছিল নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুভসূচনা সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে

পরিবেশের ভারসাম্য রক্ষায় পুরস্কার পেল ‘সানশাইন ব্রিকস’

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১৮১ Time View
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে অবস্থিত মিরপুর সিরামিক ও খাদিম সিরামিকের সর্বশেষ সংযোজন, জ্বালানী সংরক্ষণকারী টানেল কিলন প্রযুক্তির সফল সংযোজন এবং ব্যবহারের মাধ্যমে নির্মাণ সামগ্রী তৈরির জন্য “গ্রিন চ্যাম্পিয়ন” হিসাবে মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে সানশাইন ব্রিকস লিমিটেড।
গ্লোবাল ক্লাইমেট পার্টনারশিপ ফান্ড (GCPF) এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (MTB) ২৫ এপ্রিল রাজধানীর রেনেসাঁ হোটেলে বাংলাদেশে জলবায়ু সংরক্ষণে আর্থিক অংশীদারিত্ব বৃদ্ধি সম্পর্কিত এক অনুষ্ঠানে সানশাইন ব্রিকস লিমিটেডকে ‘গ্রিন চ্যাম্পিয়ন’ হিসেবে পুরস্কৃত করে। এই পুরষ্কার গ্রহণ করেন চেয়ারম্যান আসিফ আরিফ তাবানী, ভাইস-চেয়ারম্যান সাকিফ আরিফ তাবানী এবং পরিচালক আয়েশা সানা আসিফ তাবানী।
বর্তমানে সানশাইন ব্রিকসে অটোমেটেড ইউরোপিয়ান প্রযুক্তিতে কম জ্বালানি ব্যবহারের মাধ্যমে সিরামিক ব্রিক এবং ব্লক তৈরি হচ্ছে। এই পণ্যের অনেকগুলোই দেশে প্রথমবারের মতো উৎপাদন হচ্ছে। নান্দনিকতার উৎকর্ষের জন্যে এই পণ্যগুলো দেশের বাইরে অনেক জনপ্রিয়।
তাছাড়া এই কারখানাতে কয়লার বদলে ব্যবহার হচ্ছে প্রাকৃতিক গ্যাস। কারখানায় উপরের স্তরের মাটি না ব্যবহার করে শুধুমাত্র নির্দিষ্ট মাটির খনি থেকে ভেতরের দিকে ৮০ থেকে ১০০ ফিট পর্যন্ত মাটি ব্যবহার করা হচ্ছে।
পাশাপাশি টানেল কিলন টেকনোলজির মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া সম্পাদন হবার কারণে অন্যান্য কারখানার তুলনায় এখানে ২০ ভাগ কম জ্বালানী ব্যবহার হচ্ছে। কারখানায় উৎপাদিত তাপ বের হতে না দিয়ে টানেল দিয়ে আবার পুনরায় সিরামিকের কাঁচা ব্রিক ও ব্লক ড্রাই করবার কাজে ব্যবহার করা হচ্ছে।
ফলে এই তাপ পরিবেশে ছড়িয়ে পড়ে পরিবেশকে উত্তপ্ত করে না। সবদিক দিয়ে নির্মাণ পণ্য উৎপাদনকে পরিবেশ-বান্ধব করবার জন্য সরকারের প্রচেষ্টার সাথে এই কারখানা সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ ভূমিকায় চলছে।
সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান জিসিপিএফ কম জ্বালানী ব্যবহার ও প্রযুক্তিগত উৎকর্ষের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষাকে উৎসাহিত করে আসছে। এজন্য ‘গ্রীন চ্যাম্পিয়ন’ নামে সম্মাননা প্রদানের মাধ্যমে বাংলাদেশের নতুন কারখানাগুলোকে পরিবেশবান্ধব করার জন্য উদ্বুদ্ধ করছে তারা।
তারই ফলশ্রুতিতে সানশাইন ব্রিকস লিমিটেড বাংলাদেশে পরিবেশবান্ধব কারখানা হিসেবে প্রথমবারের মত এই পুরষ্কার গ্রহণ করল। প্রসঙ্গত, মিরপুর ও খাদিম সিরামিকস কিছুদিন আগে প্রথমবারের মতো রাজশাহীতে ফসিউদ্দীন টাওয়ার, রেশমপট্টি, বটতলা মোড় (পূর্ব), সাগরপাড়াতে তাদের ডিসপ্লে ও সেলস সেন্টারের উদ্বোধন করে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৪,/রাত ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit