রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

ঘোড়ার প্রার্থীকে বলা হলো কুলাঙ্গার ‘আনারসই নৌকা’, ভোট না দিলে ব্যবস্থা!

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১৪৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘ঐক্যের প্রার্থী’ হিসেবে মো. মুরাদ হোসেনের নাম প্রচার করা হচ্ছে। অবশেষে মুরাদ হোসেনের প্রতীক আনারসকেই নৌকা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এমনকি এ প্রতীকের বিরুদ্ধে কারা নির্বাচন করেছে ভোটের পর তাদেরকেও চিহ্নিত করার হুশিয়ারি দেওয়া হয়েছে। 

সোমবার বিকেলে উপজেলার মোগড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মুরাদ হোসেনের সমর্থনে এক সভায় পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন দলের এক নেতা কোন একসভায় বক্তব্য রাখার বরাত দিয়ে বলেন, ‘আমরা প্রমাণ করে দিবো আনারসই হলো আমাদের নৌকা। আমাদের দলীয় প্রার্থীকে আমরা ২১ তারিখ ভোট দিয়ে নির্বাচিত করবো। আপনারা শুনেছেন আমাদের সাধারন সম্পাদক বলেছেন যারা দলের প্রার্থীর পক্ষে কাজ না করবে নির্বাচনের পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘দলের প্রতি সম্মান জানিয়ে শেখ বোরহান উদ্দিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ নিয়ে অনেকের গাত্রদাহ শুরু হয়েছে। ওনাকে নিয়ে ফেসবুকে লেখালেখি হচ্ছে। আমি বলবো যারা এসব করছে তারা বিএনপি-জামায়াত।’ ওই সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল বলেন, ‘এবার আর কোনো নয়ছয় নয়। আমরা দেখবো কোনো ওয়ার্ডে কোন গ্রামে কে জামায়াত-বিএনপি ও এন্ট্রি আওয়ামী লীগ। আমরা তাদেরকে চিহ্নিত করবো। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে জামায়াত-বিএনপি করবে, দলের দু:সময়ে থাকবে না সেটা তো মানা হবে না।’

নির্বাচনে চেয়ারম্যান পদে আরেক প্রার্থী মো. মনির হোসেনকে কুলাঙ্গার হিসেবে আখ্যায়িত করে তাকজিল খলিফা বলেন, ‘তিনি আখাউড়ার কোন কোন নেতাকে নাকি লাঞ্চিত করেছেন বলেন। আমি বলবো এসবের প্রতিশোধের জন্য প্রস্তুত থাকুন।’ আওয়ামী লীগ সাথে থাকায় মুরাদ হোসেনের জয়ের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাবেক আহবায়ক মো. জয়নাল আবেদীন, সাবেক সভাপতি ও প্রতীক বরাদ্দ পাওয়ার পর মুরাদের সমর্থনে সরে দাঁড়ানো শেখ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. মনির হোসেন বাবুল প্রমুখ। এ সময় বক্তারা মুরাদ হোসেনকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।   

এখানে উল্লেখ্য, কাগজে কলমে তিনজন প্রার্থী থাকলেও শেখ বোরহান উদ্দিন সরে দাঁড়ানোয় দুই প্রার্থীর মধ্যে লড়াই হবে। তারা হলেন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও মোগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মনির হোসেন, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. মুরাদ হোসেন। মনির হোসেন ঘোড়া প্রতীক ও মুরাদ হোসেন আনারাস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৪,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit