সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি সিজেপির এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন নন-এমপিও শিক্ষকরা পাবনায় ৬১৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়তে পারে বাংলাদেশের ব্যয় ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থার পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা

একফ্রেমে শাকিব-ঋতুপর্ণা, যা বললেন টলিউড নায়িকা

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খান ও ভারতের টলিউডের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মধ্যে বন্ধুত্ব বেশ পুরনো। সেই সূত্র ধরেই কী এবার একফ্রেমে ধরা দিয়েছেন টলিউড এবং ঢালিউডের দুই সুপারস্টার। সামাজিকমাধ্যমে তাদের একসঙ্গে কয়েকটি ছবি দেখা যায়। এরপর থেকে নেটিজেনেদের মনে নানা কৌতুহল! একসঙ্গে কী করছেন তারা! শনিবার (০৪ মে) ফেসবুক পেজে বিষয়টি খোলাসা করলেন ঋতুপর্ণা নিজেই।  

কলকাতায় ‘তুফান’ সিনেমার শুটিংয়ের মাঝে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে হয় সাক্ষাৎ শাকিব খানের। অভিনেত্রীর ভাষ্য, শাকিব আমার ভালো বন্ধু। কলকাতায় এলে আমাদের দুজনের দেখা সাক্ষাৎ হয়। শুনেছি শাকিব শুটিং করতে কলকাতায় এসেছে। আমি আমার অভিনীত ‘দাবাড়ু’ সিনেমার প্রচার প্রচারণায়  ভীষণ ব্যস্ত। এ কারণে এবার শাকিবের সঙ্গে দেখা হওয়ার কোনই সুযোগ ছিল না। কিন্তু হঠাৎই সিনেমার প্রচারের সময় শাকিবের সঙ্গে আমার দেখা হয়ে যায়। এ সময় আমার সঙ্গে ছিলেন আমার এক বান্ধুবী ও তার স্বামী। সবাই মিলে একটি আনন্দঘন সময় পার করেছি।

ঋতুপর্ণা অভিনীত পথিকৃৎ বসু পরিচালিত ‘দাবাড়ু’ সিনেমা আগামী ১০ মে কলকাতায় মুক্তি পাবে। গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের বায়োপিক এটি। গত বছর জুলাই মাসে সিনেমার শুটিং শুরু হয়েছিল। অন্যদিকে, শাকিব খান অভিনীত রায়হান রাফির সিনেমা ‘তুফান’ আসছে ঈদের মুক্তি পাবে বলে জানা গেছে। সিনেমাটি প্রযোজনা করেছে বাংলাদেশের চরকি ও আলফা আই এবং ভারতের এসভিএফ।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৪,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit