বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ 

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১২২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার ( ৫ মে) দুপুরের দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল সম্মেলন কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক  উত্তম কুমার নাথ এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তা ধর পিপিএম (বার)।
এসময়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)  মো. জসিম উদ্দিন পিপিএম, খাগড়াছড়ি সদর  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  মো. মনিরুজ্জামান চৌধুরী, খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য নূর মোহাম্মদ সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।জেলা শিক্ষা অফিসার  এসএম মোসলেম উদ্দিন বলেন,পুলিশ সুপার মহোদয় স্কুলের সুনাম ও সৌন্দর্য বৃদ্ধির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই জন্য পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ।
পুলিশ সুপার জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবসের বাহিরেও ছাত্রছাত্রীদের, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করেছেন যা সর্ব মহলে প্রশংসিত হয়েছে। শিক্ষদের পাশাপাশি অভিভাবকগণও সন্তানের দিকে বিশেষ লক্ষ্য রাখবেন। নতুন কারিকুলাম সম্পর্কে ধারণা দেন। নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষাকে এগিয়ে নিতে হবে।
প্রধান অতিথি,র বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে নতুন শিক্ষাক্রমের মাধ্যমে স্মার্ট শিক্ষা শুরু হচ্ছে। এই স্মার্ট শিক্ষা  দেশের  সরকার, অর্থনীতি ও সমাজকে স্মার্ট করে তুলবে। শিক্ষার্থীদের শুধু পুথিগত শিক্ষা অর্জন করলে চলবে না, বাস্তবসম্মত শিক্ষা গ্রহন করতে হবে। যা নতুন শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সবাইকে কাজ করতে হবে। এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে।জানিয়ে তিনি আরো বলেন, শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব প্রদানে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা লেখাপড়ায় ফাঁকি দিচ্ছে কিনা সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। বিদ্যালয়ের পাশাপাশি বাড়িতে লেখাপড়া করছে কিনা সেদিকেও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৪,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit