বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

চকরিয়ার হারবাংয়ে হাতি মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যু!

এম রায়হান চৌধূরী  চকরিয়া প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১২১ Time View
এম রায়হান চৌধূরী ,চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় হাতি মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে নজির আহমেদ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি  হারবাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোহছেন সিকদার পাড়া এলাকার নাজির হোসেনের ছেলে। নিহত নজির আহমেদের পরিবারের বরাত দিয়ে জানা যায়, প্রতিদিনের মতো সাতখানিয়া ঘোনা নামক এলাকায় তার রোপনকৃত ধানক্ষেতে পানি দিতে গেলে গতকাল শনিবার সকাল ১০টার দিকে হাতি মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়দের মাধ্যমে হারবাং পুলিশ ফাঁড়ির দায়িত্বরত ইনচার্জকে ঘটনার বিষয়ে অবগত করা হলে দুপুর ১২টার দিকে হারবাং পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই মহসিন চৌধুরী পিপিএম এর নেতৃত্ব এএসআই সোলায়মান খাঁনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত নজির আহমেদের লাশ উদ্ধার করেন।

ঘটনার বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, হারবাং বন্যপ্রাণী অভয়ারণ্যের আওতাধীন সাতখানিয়া ঘোনা নামক এলাকায় ধানক্ষেতে রাতে বন্য হাতির হানা দেওয়ার সম্ভাবনার অজুহাতে ধানক্ষেতের চারপাশে অবৈধভাবে বৈদ্যুতিক লাইন সংযুক্ত করে হাতি মারার ফাঁদ ফাঁতেন কয়েকজন কৃষক। কিন্তু বিধিবাম, হাতি মারার বৈদ্যুতিক এ ফাঁদে হাতির বদলে জড়িয়ে পড়েন নজির আহমেদ নামের এ কৃষক। হাতি মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ধানক্ষেতে অবৈধভাবে হাতি মারার বৈদ্যুতিক ফাঁদ ফাঁতা ব্যক্তিরা হলেন- একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নাপিতচিতা এলাকার আব্দুল মালেকের ছেলে আব্দুল ছাত্তার, বেলাল আহমেদের ছেলে জমির উদ্দিন, ৬ নং ওয়ার্ডের মসজিদ মোরা এলাকার নেজাম উদ্দিন প্রকাশ মনুর ছেলে মোঃ সাজ্জাদ, আক্তার আহমেদের ছেলে মিজানুর রহমান প্রকাশ ছোটন।

এ ব্যাপারে জানতে হারবাং বন্যপ্রাণী অভয়ারণ্য বনবিটের বিট কর্মকর্তা মোঃ শাহাজানের সাথে তার মুঠোফোনে যোগাযোগের করা হলে তিনি সমূহ ঘটনাস্থল তাদের আওতাধীন জায়গা নয় দাবি করে বলেন, এটি মূলত হারবাং বনবিট ও পহরচাঁদা বনবিটের আওতাধীন সীমান্ত এলাকা। সকালেই ঘটনাস্থল পরিদর্শন করে সমূহ জায়গা বন্যপ্রাণী অভয়ারণ্যের নয় বলে নিশ্চিত হয়েছি। এদিকে এ ঘটনার বিষয়ে হারবাং পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই মহসিন চৌধুরী পিপিএম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমিসহ এএসআই সোলায়মান খান ও সঙ্গীয় পুলিশ সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়েই নজির আহমদ প্রকাশ বার্মাইয়া নজির নামের এক কৃষকের ঝলসানো লাশ উদ্ধার করি। পরে লাশের সুরতহাল প্রতিবেদনপূর্বক লাশ থানায় নিয়ে আসা হয়। নিহত নজির আহমেদের লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৪,/সকাল ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit