বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

সাবেক কেন্দ্রীয় নেতা দেবতোষ চৌধুরীর প্রয়ানে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের শোক সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৯০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : তৃণমূল পর্যায়ে সমঅধিকার ও সমমর্যাদার লড়াইকে শক্তিশালী করেছিলেন এডভোকেট দেবতোষ চৌধুরী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি মন্ডলির সদস্য, সিলেট জেলা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,বিশিষ্ট আইনজীবী এডভোকেট দেবতোষ চৌধুরীর প্রয়ানে শুক্রবার (৩ মে) বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজ সেবক এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস এর পরিচালনায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জয়ন্ত সেন দিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্ডীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব।শুরুতে প্রয়াত নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। কবি রবিন্দ্রনাথ ঠাকুরের “তুমি রবে নীরবে” গানটি পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী প্রতিক এন্দ টনি।পরে প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। প্রয়াতের স্মৃতির প্রতি শোক সভায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব। শ্রদ্ধার্য পাঠ করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর
মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ। অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন প্রয়াতের ছোট ভাই দেবাশীষ চৌধুরী সাগর।শোকসভায় বক্তারা বলেন, সিলেট অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়কে তৃণমূল থেকে নেতৃত্ব দিয়ে সাংগঠনিক ভিত রছনা করেন এডভোকেট দেবতোষ চৌধুরী। তিনি জেলা বারে সুনামের সাথে আইন পেশায় নিয়োযিত ছিলেন।বক্তারা বলেন, এডভোকেট দেবতোষ চৌধুরী একজন দক্ষ পরিক্ষিত ও চৌকুস নেতা ছিলেন। তিনি নিরলসভাবে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদকে নেতৃত্ব দেন। তারা বলেন, মহানাম সেবক সংঘ সহ বহু ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে নেতৃত্ব দেন দেবতোষ চৌধুরী। প্রবাস জীবনেও তিনি ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। শোক সভায় প্রয়াত নেতা দেবতোষ চৌধুরীর প্রয়ানে গভীর শোক জ্ঞাপন করা হয় এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থ, সাবেক সভাপতি এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহীন, সিনিয়র আইনজীবী পি কে রায়, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলার সভাপতি আশু রঞ্জুর দাস, ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দীপক ঘোষ, পুজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি রজত কান্তি গুপ্ত।

শোক প্রকাশ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস পুরকায়স্থ, সিনিয়র এডভোকেট প্রহল্লাদ চন্দ্র দেব, পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, ঐক্য পরিষদ সিলেট মহানগরের সহ সভাপতি নিরমল কুমার সিনহা, পুজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের সাবেক সভাপতি সুব্রত দেব, ঐক্য পরিষদ সিলেট মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেব, যুগ্ম সাধারণ সম্পাদক জি ডি রুম, ঐক্য পরিষদ মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, এডভোকেট অরবিন্দ দাস গুপ্ত, এডভোকেট তামিনুল ইসলাম খান, বিশ^নাথ উপজেলা ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু প্রমুখ।

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৪,/সকাল ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit