বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

রাজধানীতে ‘ভাড়াটিয়া কর্মী’ দিয়ে শ্রমিক দিবস পালন!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৯৮ Time View

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন শ্রমিক সংগঠনে ‘প্রকৃত শ্রমিক’ না থাকায় ভাড়াটিয়া কর্মী দিয়ে ‘শ্রমিক দিবস’ পালন করতে দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক  এবং শ্রমিক সংগঠনকে। প্রোগ্রাম শেষে চুক্তি অনুযায়ী খাবার এবং টাকা না পেয়ে ক্ষুব্ধ আচরণ করতেও দেখা যায় এসব ভাড়াটিয়া কর্মীদের কে!

গতকাল ১ মে বুধবার এবং আজ ২ মে বৃহস্পতিবার পুরানা পল্টন,নয়াপল্টন এবং জাতীয় প্রেসক্লাব এলাকায় বিভিন্ন সংগঠনের ‘শ্রমিক দিবস’ এর কর্মসূচিতে এই রকম দৃশ্য দেখা যায়। বিদেশি সাম্রাজ্যবাদী শক্তির টাকায় পরিচালিত ‘সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, জাতীয় শ্রমিক কর্মকর্তা-কর্মচারী ফেডারেশন,’জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশের শ্রমিক জোট, ঢাকা জেলা ডেকোরেটর কল্যাণ সমিত ইত্যাদি শ্রমিক সংগঠন মহান শ্রমিক দিবস পালন করার জন্য বিভিন্ন এলাকা থেকে ভাড়া করে লোকজন এনে তাদের কে টি-শার্ট পরিয়ে কর্মসূচিতে হাজির করে! অনেক সংগঠনের নাম ই ব্যাকরণ গত বানান ভুল!

অপরদিকে আওয়ামীলীগ,বিএনপি, গণ অধিকার পরিষদ , ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ রাজনৈতিক দলের ‘মে দিবসের কর্মসূচি’ তে দেখা যায় তাদের কর্মসূচিতে শ্রমিকদের চেয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সংখ্যা ই । ‘হাফ প্যান্ট’ পরেও অনেক তরুণ প্রজন্মের ছেলেরা মে দিবসের কর্মসূচি হাজির হয়েছে। 

জাতীয় প্রেসক্লাবে ডেকোরেটর শ্রমিকদের কর্মসূচি শেষে ‘টাকা এবং খাবার বণ্টন’  নিয়ে নেতাদের সাথে কর্মীদের মারমুখী আচরণ দেখা হয়েছে। ডেকোরেটর শ্রমিক নেতা মুজিবুল হক বিষয়টিকে তাদের সংগঠনের সিনিয়র নেতাদের ‘ব্যর্থতা’ দাবি করেছেন। কারণ দীর্ঘদিন ধরে তাদের সংগঠনের কোন সম্মেলন এবং কমিটি হয় না। ফলে নতুন শ্রমিক যুক্ত না হওয়ায় ভাড়াটিয়া লোকজন দিয়েই তাদেরকে কর্মসূচি পালন করতে হচ্ছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশ করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে ‘কথিত গণমাধ্যম’ কর্মীদের কে টাকা দিয়ে ‘ম্যানেজ’ কে দেখা গেছে।

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৪,/দুপুর ১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit