রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

নাসিরনগরে প্রশিক্ষণ, আখাউড়া ও কসবার আচরণবিধির আলোচনায় হুশিয়ারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১১৫ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলায় সুষ্ঠুভোটের বিষয়ে সব ধরণের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার নাসিরনগরে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ, আখাউড়া ও কসবা উপজেলার পরিষদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর আচরণবিধি সংক্রান্ত আলোচনায় বিধি লংঘনের কোনো ব্যত্যয় ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়ারও হুশিয়ারি দেওয়া হয়। 
বৃহস্পতিবার সকালে নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ও স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের তিনদিন ব্যাপি প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ভার্চ্যুয়ালি বক্তব্য রাখতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। 
এদিকে আখাউড়া ও কসবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত আলোচনায় জেলা প্রশাসক জানান, বিধিতে যা আছে এর বাইরে কিছু করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এখন থেকেই ম্যাজিস্ট্রেটরা এ বিষয়ে কাজ করবেন। তিনি প্রার্থীদেরকে বিধি মেনে প্রচার-প্রচারণার কাজ চালানোর আহবান জানান। 

এ সময় উপস্থিত পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন জানান, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃংখলা রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলায় নিয়োজিত থাকা ১৬০০ পুলিশ সদস্যের পাশাপাশি আরো ২০০ পুলিশ বাইরের জেলা থেকে আনা হবে। প্রতি কেন্দ্রেই আনসার সদস্য থাকবে। এছাড়া বিজিবি ও র‌্যাব দায়িত্ব পালন করবে। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৪,/দুপুর ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit