বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

মে দিবসে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের র‌্যালি-সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১০৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :  মহান মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং চট্ট-১৬৬৯ এর উদ্যোগে এক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ মে বুধবার দুপুরে রেজিস্ট্রারী মাঠে থেকে সংগঠনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক দীন ইসলাম, অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক বাহার উদ্দিন, সদস্য আক্কাস আলী, মোবারক আলী, আলমগী হোসেন সালমান, শেরে আলম, আব্দুল কাদির, শুক্কুর আলী, আব্দুল মুমিন, আব্দুস শহী বকস, বাবুল মিয়া, রেজাউল মিয়া, আব্দুল করিম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ডিজিটাল এই যুগে রিক্সা চালকরা অতিকষ্ট করে প্যাডেল দিয়ে মানুষ হয়ে মানুষ টানেন। কষ্ট লাঘবে যুগের সাথে তাল মিলিয়ে রিক্সায় মোটর লাগিয়ে বয়বৃদ্ধ চালকগণ নগরীতে রিক্সা চালাতে গেলে প্রশাসনের হয়রানির শিকার হন। সিলেট ছাড়া দেশের সর্বত্রই ব্যাটারী চালিত রিক্সা বৈধভাবে চলাচল করলেও রহস্যজনক কারণে সিলেটে বাধার মুখে পড়ে রিক্সা চালকরা। অনতিবিলম্বে শ্রমজীবী দরিদ্র বয়বৃদ্ধ রিক্সা শ্রমিকদের পরিবার পরিজনদের কথা চিন্তা করে ব্যাটারী চালিত রিক্সার বৈধতা দিয়ে সিলেট নগরীতে চলাচলে সুযোগ দেয়ার জোর দাবী জানান।

বক্তারা বলেন, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে রিক্সা চালকরা মানবেতর জীবন যাপন করছেন। তাদের কষ্ট দূর করতে সরকারি রেশন সহ সরকারি সুযোগ-সুবিধা প্রদানের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। বক্তারা শ্রমজীবী শ্রমিকদের ন্যায্য দাবী ও অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৪,/দুপুর ১২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit