বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

আন্তর্জাতিক শ্রমিক দিবসে সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‌্যালি ও সমাবেশ সম্পন্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১০৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ বলেছেন, সমাজের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী শ্রমজীবী ভাইয়েরা আমাদেরই আপনজন। কঠোর পরিশ্রম করে জীবন জীবিকা নির্বাহ করেও তারা আজ অবহেলিত। শ্রমিকদের অধিকার আদায়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তিনি ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আন্দোলনে নৈতিকতা সম্পন্ন সৎ ও দক্ষ শ্রমজীবি গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
তিনি ১ মে বুধবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের উদ্যোগে বর্ণাঢ্য রালী ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিয়া মোঃ রাসেলের সঞ্চালনায় র‌্যালি পূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদ ও মহানগর সভাপতি মোঃ শাহজাহান আলী, সিলেট জেলা দক্ষিণ সভাপতি মোঃ ফখরুল ইসলাম, সহ সভাপতি রায়হান উদ্দিন রেহান, সহ সাধারণ সম্পাদক জাহেদুর রহমান।বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফেডারেশনের মহানগর সহ সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, সহ সাধারণ সম্পাদক কফিল উদ্দীন আলামগীর, সহ সাধারণ সম্পাদক আক্কাস আলী, মাওলানা সাজ্জাদুর রহমান, মহানগর প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক এস এম মনোয়ার, অফিস সম্পাদক নজরুল ইসলাম মারুফ, অর্থ সম্পাদক আব্দুল জলিল, কোতোয়ালী থানা পশ্চিম সভাপতি মাওলানা গোলামুর রহমান গোলাব, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সহ-সভাপতি এ টি এম খসরুজ্জামান, জালালাবাদ থানার সভাপতি মোঃ নাজমুল ইসলাম, দক্ষিণ সুরমা থানা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও শাহপরান থানা পশ্চিম সাধারণ সম্পাদক এবাদুর রহমান এবাদ, এডভোকেট জিল্লুল হক তাপাদার,

সিলেট মহানগর অটো রাইস মিল ড্রাইভার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমদ, অর্থ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, সিলেট মহানগর চারকয়েল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আহমদ, সিলেট কোতোয়ালি থানা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি সম্পাদক মোঃ সোহেল আহমদ হাওলাদার, মহানগর হাসপাতা থানা পূর্ব’র সভাপতি আল মোমিন, পশ্চিমের সভাপতি আব্দুস সাত্তার, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সিলেট মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ফখর উদ্দিন, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী মানসুর, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, ইলেকট্রনিক নির্মাণ শ্রমিক সংগঠনের সভাপতি সালেহ আহমদ, সাধারণ সম্পাদক বেলাল আহমদ হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি বেলাল আহমদ, শাহপরান নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মুহিনুর রহমান শামীম, সাধারণ সম্পাদক আনিস মিয়া, বিমানবন্দর থানা রিকশা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ আহমদ, সিলেট সদর কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদ আহমদ চৌধুরী, বিমান বন্দর থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সুমন আহমদ, শাহপরান রিকশা ও রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদ্রিস আলী, সিলেট মহানগর সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শওকত হোসেন জিম্মাদার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিলেট জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি রুস্তম আলম কুদ্দুস, সাধারণ সম্পাদক গোলাম রহীম প্রমুখ। সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের আওতাধিন বিভিন্ন থানা ও ২৭ টি ট্রেড ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ অংশ নেন।

র‌্যালিটি নগরীর সুরমা পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্ট শেষ হয়।

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৪,/দুপুর ১২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit