রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

৩৫ বছরের রেকর্ড ভেঙে যশোরে তাপমাত্রা ৪৩.৮ ডিগ্রি

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২২০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : ৩৫ বছরের রেকর্ড ভেঙে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা যশোরে আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত এটিই দেশের সর্বোচ্চ তাপমাত্রা। আর বাংলাদেশের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা।

এক তথ্য অনুসন্ধানে জানা যায়, এর আগে স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা বাংলাদেশের নথিভুক্ত ইতিহাসের সর্বোচ্চ। অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, আজ যশোরে সর্বোচ্চ ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ দশমিক ৭ ডিগ্রি।

চৌগাছা শহরের ভ্যানচালক বলেন, শুকুর আলী বলেন কয়েক দিনের গরমে ভোগান্তি চরমে উঠেছে। আজ দুপুরের পর যেন আগুন ঝরছে। বাজার ও সড়কে লোকজন কম। যাত্রী নেই তাই আয়-ইনকাম নেই। তাইচৌগাছা পাইকারী কাচা বাজারের এ বট গাছতলায় ভ্যানের উপর বসে আছি। জালাল উদ্দিন নামের অপর এক ভ্যান চালক বলেন, গরমে প্রাণ যায় যায়। কবে বৃষ্টি হবে, এখন সেই অপেক্ষায় আছি। ভ্যানের প্যাটেল আর যেন ঘুরে না।

বিশেষজ্ঞরা বলছেন, বৈজ্ঞানিক প্রমাণ ও জলবায়ু সংক্রান্ত রেকর্ড থেকে বোঝা যায়, গত কয়েক দশক ধরেই বাংলাদেশে উষ্ণতার মাত্রা ও এর স্থায়িত্ব বাড়ছে। বাংলাদেশে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় প্রকৃত তাপমাত্রার চেয়েও চার থেকে পাঁচ ডিগ্রি বেশি তাপমাত্রার গরম অনুভূত হচ্ছে। যে কারণে সাধারণের অস্বস্তিও বেশি। আজ প্রায় ৪৪ ডিগ্রির কাছাকাছি— এই তাপমাত্রাকে বিপদজ্জনকও বলেছেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৪,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit